আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সারা আলী খানের নতুন ছবি ‘আতরঙ্গি রে’। তবে সিনেমা হলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এই ছবিতে সারা থাকছেন দক্ষিণের তারকা ধানুশের বিপরীতে। রিঙ্কু চরিত্রে দেখা যাবে সারা আলী খানকে, বিষ্ণুর চরিত্রে ধানুশ।
দুই ভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক দ্বন্দ্ব নিয়ে তৈরি হয়েছে ছবিটি। দুটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অক্ষয় কুমার ও ধানুশ—দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্কে দেখা যাবে নবাবকন্যা সারাকে। ছবির পরিচালক আনন্দ এল রাই বলেন, ‘এই চরিত্রের জন্য আমি এমন একজন অভিনেত্রী খুঁজছিলাম, যিনি প্রাণখুলে হাসতে পারেন। সারা তেমনই মেয়ে। ও দুনিয়াকে তোয়াক্কা করে না। ওর ইমোশনে কোনো কৃত্রিমতা নেই।’ তবে এ ছবিতে সারার প্রাপ্তি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয়।
বলিউডে পা রাখার আগেই সারা আলী খানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বাবা সাইফ আলী খান বা মা অমৃতার পরিচয়ের বাইরে নিজের পরিচয় গড়ে তুলেছেন সারা। প্রথম ছবি মুক্তির আগেই তাঁর সাক্ষাৎকার দেখা হয়েছে কোটিবারের বেশি। সেখানে মা-বাবার বিচ্ছেদ, কারিনাকে সৎমা হিসেবে পাওয়ার অনুভূতিসহ নানা প্রসঙ্গে কথা বলে হাততালি কুড়িয়েছেন। এরপর যে কটি ছবি মুক্তি পেয়েছে, সবই ছিল আলোচিত। মুক্তির পর ব্যবসায়িক সফলতাও মিলেছে বেশির ভাগ ছবিতে।
সারার বলিউড ক্যারিয়ারের বয়স মাত্র তিন বছর। আর ছবির সংখ্যাও হাতে গোনা। কিন্তু এই স্বল্প সময়ে সারার অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। বিশেষ করে ইনস্টাগ্রামে দারুণ সক্রিয় এই তারকাকন্যা। সারা তাঁর ব্যক্তিগত ছবি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করেন। নেট দুনিয়ায় তাঁর অসংখ্য গুণমুগ্ধ এবং নিবেদিত ভক্ত আছে। এ প্রজন্মের সারা একমাত্র অভিনেত্রী, যাঁর অনুসারীর সংখ্যা ৩৭ মিলিয়নের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫