ঈদ উৎসবে বিনোদন অঙ্গনও প্রাণ ফিরে পায়। হলে যেমন সিনেমার উৎসব চলে, টিভি চ্যানেলগুলো আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের; তেমনি নাটকপাড়াও হয়ে ওঠে জমজমাট। এবার ঈদ উপলক্ষে মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসছে আরণ্যক নাট্যদল। ‘কম্পানি’ নামের এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ। ঈদের দিন থেকে টানা পাঁচ দিন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে কম্পানি।
কম্পানি নাটকের প্রেক্ষাপট ১৭৪৪ থেকে ১৭৫৭ সাল সময়কাল পর্যন্ত। মামুনুর রশীদ বলেন, ‘আরণ্যক সব সময় বড় ক্যানভাস ও বিশাল কর্মিবাহিনী নিয়ে নাটক করে। আমাদের রাঢ়াঙ, সংক্রান্তি, জয়জয়ন্তী যেমন ছিল। একটি জনগোষ্ঠী নিয়ে আমরা নাটক করে থাকি।
কম্পানিও একটি বড় ক্যানভাসের নাটক, যার সূচনা ১৭৪৪ সাল, ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টি থেকে। নাটকটি শেষ হবে ১৭৫৭ সালের জুন মাসে। একদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চারদিকে ছড়িয়ে পড়া, তাদের ভারতবর্ষে চলে আসা। ক্লাইভের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার যে সংঘাত এবং তার ফলে বাংলা তার স্বাধীনতা হারায়। এই সময়টার মধ্যে যে ষড়যন্ত্র, উত্থান-পতন এগুলোকে দেখিয়েছি। তার ধারাবাহিকতায় উত্তর ঔপনিবেশিক যে পরিস্থিতি, তার যে মানসভূমি, সেটাকেও ধরার চেষ্টা করা করেছি এ নাটকে।’
আরণ্যক সব সময় বড় ক্যানভাস ও বিশাল কর্মিবাহিনী নিয়ে নাটক করে। আমাদের রাঢ়াঙ, সংক্রান্তি, জয়জয়ন্তী যেমন ছিল। একটি জনগোষ্ঠী নিয়ে আমরা নাটক করে থাকি। কম্পানিও একটি বড় ক্যানভাসের নাটক।
—মামুনুর রশীদ, নির্দেশক
কম্পানি নাটকটি আড়াই শ বছরের বেশি সময় আগেকার প্রেক্ষাপটে হলেও এটি এ সময়েও প্রাসঙ্গিক বলে জানালেন নির্দেশক। মামুনুর রশীদ বলেন, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই থেকে শুরু করে যে হাতবদলগুলো হয় ক্ষমতার, তার পেছনেও ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি—সবকিছু যুক্ত থাকে। আমরা এটাই দেখাতে চাই যে এখনো সারা বিশ্বেই একটা কোম্পানির শাসন চলছে। এ কারণেই এর প্রাসঙ্গিকতা আমরা খোঁজার চেষ্টা করেছি।’
ঈদের দিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে হবে কম্পানি নাটকের প্রথম প্রদর্শনী। টানা পাঁচ দিন একই সময় ও স্থানে দেখা যাবে নাটকটি। আরণ্যক সদস্যরা এখন ব্যস্ত সময় পার করছেন কম্পানির মহড়া নিয়ে। নির্দেশক জানিয়েছেন, আরণ্যকের পুরোনো ও নতুন সদস্যরা অভিনয় করছেন এতে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫