গত বছর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবারের মতো কোনো সিনেমায় নাম লেখান অনন্ত জলিল। ‘কিল হিম’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। তখন থেকেই শোনা যাচ্ছিল, এ বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘কিল হিম’। ঈদের সিনেমা হিসেবে আলোচনায় থাকলেও ছিল না আনুষ্ঠানিক ঘোষণা। শেষ হলো সে অপেক্ষা। গতকাল বিকেলে ‘কিল হিম’-এর নতুন একটি পোস্টার শেয়ার করে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিলেন অনন্ত জলিল।
কিল হিম সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে কিলার চরিত্রে। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। তবে কয়েক দিন আগে অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে পুলিশের পোশাক পরা ছবি পোস্ট করলে দর্শকেরা এ সিনেমায় তাঁর চরিত্র নিয়ে দ্বিধায় পড়ে যান। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমার পুলিশের পোশাক পরার ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজড যে তিনি তো একজন কিলার। কেন পুলিশের পোশাক পরলাম? আসলে এই ঘটনায় একটু টুইস্ট আছে।’ কিন্তু টুইস্টটা কী, সেটা প্রকাশ করতে চাননি অনন্ত।
এ সিনেমায়ও অনন্ত জলিলের সঙ্গে দেখা যাবে তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে। তবে এবার বর্ষাও থাকছেন নেগেটিভ চরিত্রে। এবারই প্রথম এ রকম চরিত্রে অভিনয় করলেন তিনি।
অনন্ত-বর্ষা ছাড়াও অ্যাকশন ঘরানার এ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন মোহাম্মদ ইকবাল। জানা গেছে, ২০ রোজার পর থেকে পুরোদমে প্রচারণা শুরু করবে ‘কিল হিম’ সিনেমার টিম।
এটি নিয়ে ঈদের সিনেমার সংখ্যা দাঁড়াল ৬টি। অন্য সিনেমাগুলো হলো শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’, রোশান-ববির ‘পাপ’, সজল-পূজার ‘জ্বীন’, ইয়াশ-ঐশীর ‘আদম’ ও জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫