চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর রুপালি পর্দায় শুরুটা ২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ দিয়ে। এরপর একই বছর এই নির্মাতার ‘অন্যরকম ভালোবাসা’ ও ‘জটিল প্রেম’ ছবিতেও অভিনয় করেছেন। তিনটি ছবিই ছিল ব্যবসাসফল। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। মাঝে কেটে গেছে দীর্ঘ সময়। নতুন খবর হচ্ছে—আট বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন শাহীন সুমন ও বাপ্পি চৌধুরী। তাঁদের নতুন ছবির নাম ‘কুস্তিগীর’।
এই ছবিতে বাপ্পির বিপরীতে জুটি হয়ে অভিনয় করবেন জাহারা মিতু। এটি বাপ্পি-মিতু জুটির তৃতীয় ছবি। এর আগে বাপ্পি ও মিতু জুটি বাঁধেন অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ ছবিতে। নির্মাণাধীন এই দুই ছবির শুটিং শেষ হতে না-হতেই এল হ্যাটট্রিকের খবর।
১১ ডিসেম্বর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন জাহারা মিতু। দেশে না থাকায় চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারেননি বাপ্পি। তিনি ঢাকায় ফিরলেই চুক্তি সই করবেন, এমনটাই জানিয়েছেন জাহানারা মিতু। যুক্তরাষ্ট্র থেকে ফোনে সেই খবর নিশ্চিত করেছেন বাপ্পি চৌধুরী।
আট বছর পর কাজ করা নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘শাহীন ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম। তিনি আমার জন্য সব সময় ভাগ্যবান নির্মাতা। আশা করছি, আগের মতো নতুন ছবিটিও দর্শক পছন্দ করবেন।’
জাহারা মিতু বলেন, ‘সবারই স্বপ্ন থাকে গুণী নির্মাতার সঙ্গে কাজ করার। শাহীন ভাই ইন্ডাস্ট্রিতে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাঁর সঙ্গে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হবে।’
‘কুস্তিগীর’ ছবির চরিত্র প্রসঙ্গে মিতু বলেন, ‘দর্শক আমাকে দেখতে পাবেন গ্রামের চঞ্চলা এক মেয়ের চরিত্রে। একটানা কাজ করে ছবিটি শেষ করা হবে। এটি গ্রামীণ পটভূমিতে তৈরি একটি পারিবারিক গল্পের ছবি। ট্র্যাজেডি, রোমান্স—সবই আছে।’
২২ ডিসেম্বর গাজীপুরের হোতাপাড়ায় ছবির শুটিং শুরু হবে। প্রথম ধাপের কাজ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। ২০২২ সালের মাঝামাঝি সময় মুক্তি পাওয়ার কথা ‘কুস্তিগীর’।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫