কানে হুররম
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরায় ধরা দিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী মেরিয়াম উজেরলি। যাঁকে বাংলাদেশের সবাই চেনেন ‘হুররম সুলতান’ নামে। ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত ‘সুলতান সুলেমান’ সুবাদে এই সিরিজের হুররমও হয়ে ওঠেন এ দেশে পরিচিত মুখ।
কান উৎসবের লালগালিচায় আলো ছড়িয়েছেন উজেরলি। রাশিয়ার ইয়াংয়িনা ব্র্যান্ডের বৈচিত্র্যময় পোশাকে হাজির হয়েছিলেন তিনি। নীল সাদা-রঙের পোশাকে দুই কাঁধের ওপর প্রজাপতির পাখনার মতো নকশার পোশাকের সঙ্গে মানানসই কানের দুলে মোহনীয় আবেশ ছড়িয়েছেন তিনি। এবারের আয়োজনে তুরস্কের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন ৩৮ বছর বয়সী উজেরলি। এর আগেও কয়েকবার কানের লালগালিচায় দেখা গেছে তাঁকে।
২০১১ সালে প্রচারে আসা তুরস্কের ‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ টিভি সিরিজে হুররম সুলতানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন উজেরলি।
মেরিয়েম উজেরলির জন্ম ও বেড়ে ওঠা জার্মানির কাসেলে। পরে তিনি তুরস্কে পাড়ি জমান। ক্যারিয়ারের শুরুতেই ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরিতে অভিনয় করে খ্যাতি কুড়ান। এরপর আরও বেশ কয়েকটি সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি।
‘হান্ট’ সিনেমা নিয়ে দুই তারকা
কানে প্রিমিয়ার হয়েছে কোরিয়ান আলোচিত সিনেমা ‘হান্ট’। গতকাল প্রিমিয়ার হওয়া এই সিনেমায় অভিনয় করেছেন কোরিয়ার জনপ্রিয় দুই অভিনেতা লি জং-জে ও জুং উ-সুং। কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। প্রেসিডেন্টের ওপর আক্রমণ ঠেকাতে দুই কর্মকর্তার তৎপরতা নিয়ে সিনেমাটি। ২৩ বছর আগে ‘সিটি অব রাইজিং সান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই অভিনেতা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫