গত বছর ‘দেয়ালের অন্তরালে’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। সেটা প্রায় ২৫ বছর পর। আবারও দুজনে একসঙ্গে অভিনয় করলেন। এবার একটি টেলিফিল্মে। মঙ্গলবার থেকে ঢাকায় ‘প্রথম প্রথম প্রেম’ নামের এই টেলিফিল্মের শুটিং করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ফারিয়া হোসেনের লেখা টেলিফিল্মটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও নাবিলা ইসলাম।
আফজাল হোসেন বলেন, ‘চয়নিকা চৌধুরীর প্রোডাকশনের সৌন্দর্য থাকে, যত্ন থাকে। তাই দেখতে ভালো লাগে । মৌ কিংবা শহীদুজ্জামান সেলিম আমার পরিবারের সদস্যের মতো। সঙ্গে আছে এই প্রজন্মের নাবিলা। আমার মনে হয়েছে, এটি একটি সুন্দর সমন্বয়। ভালো লাগছে কাজটি করতে।’
মৌ বলেন, ‘আমি ভাগ্যবতী, কারণ আফজাল হোসেন কিংবা শহীদুজ্জামান সেলিমদের মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারি। তাঁদের সঙ্গে কাজ করলে প্রতিটি মুহূর্তেই শিখি। অপেক্ষা করি, কখন তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৮ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫