ঘটনা ১: সানী ভার্সাস জায়েদ
গত শুক্রবার রাতের ঘটনা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে চলছিল অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকাই সিনেমার বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। জায়েদ খানও ছিলেন। কিছুক্ষণ পর যান ওমর সানী। সেখানে গিয়েই জায়েদকে থাপ্পড় মেরেছেন সানী। এরপরই জায়েদ পিস্তল বের করে সানীকে গুলি করার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন সানী।
মৌসুমীর প্রতি অসম্মানজনক আচরণ করা এবং বিভিন্ন সময় বিরক্ত করায় জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন বলে জানিয়েছেন ওমর সানী। তিনি বলেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে (মৌসুমী) ডিস্টার্ব করছে। একজন হাজবেন্ড হিসেবে আমার কাছে মনে হয়েছে, এটার প্রতিবাদ করা উচিত। সে কারণে অনুষ্ঠানে সবার সামনে ওকে থাপ্পড় মেরেছি। আমি যে কাজটি করেছি, ঠিকই করেছি।’
কয়েক মাস আগে শিল্পী সমিতির নির্বাচনে এক প্যানেলে লড়েছেন জায়েদ খান ও মৌসুমী। ‘সোনার চর’ সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন সানী, জায়েদ ও মৌসুমী। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলেই মনে করা হতো। এ প্রসঙ্গ তুলতেই ওমর সানী বলেন, ‘নির্বাচন, প্যানেল এগুলো ভিন্ন বিষয়। আমার কাছে আমার পরিবারের সম্মানটাই বড়। আমার স্ত্রীর অসম্মান হলে সেটা আমি কোনোভাবেই মেনে নেব না।’
ওমর সানী আরও জানিয়েছেন, জায়েদ খানের এমন আচরণের জন্য তিনি শিল্পী সমিতিতে অভিযোগ জানাবেন। এমনকি নিজের জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরি করবেন।
তবে পুরো ঘটনা অস্বীকার করেছেন জায়েদ খান। ওই রাতে থাপ্পড় কিংবা গুলির হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জায়েদ। তিনি বলেন, ‘এ রকম কিছুই না। সন্ধ্যা থেকে আমি অনুষ্ঠানে গেস্ট রিসিভ করেছি। উনি (ওমর সানী) এসে দুই-তিন মিনিট ডিপজল ভাইয়ের সঙ্গে কথা বলে চলে গেছেন। উনি তখন মাতাল ছিলেন। আর ওই কমিউনিটি সেন্টারে তো অস্ত্র নিয়ে ঢোকার সুযোগই নেই। বিয়ের অনুষ্ঠানে কেন আমি পিস্তল নিয়ে যাব!’ পুরো ঘটনাটি চক্রান্ত বলে মনে করছেন জায়েদ খান।
অভিনেতা ডিপজল বলছেন, ‘আমার জানামতে এমন কোনো ঘটনাই ঘটেনি। পুরো বিষয়টিই ভিত্তিহীন ও অসত্য। কেউ যদি কোনো উদ্দেশ্য নিয়ে এ ধরনের কথা ছড়িয়ে থাকে, তাহলে বলব তাঁরা ভালো কাজ করেনি। এত ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলাও তো অশোভন। আমি মনে করি, যারা এসব কথা ছড়িয়েছে, তারা চলচ্চিত্রের বদনাম করার জন্য করছে।’
ঘটনা ২: আদর ভার্সাস যোজন
মুক্তি প্রতীক্ষিত ‘তালাশ’ সিনেমার প্রচারের জন্য আয়োজন করা হয়েছিল টক শো। সেখানে ছিলেন নির্মাতা সৈকত নাসির, অভিনেতা আদর আজাদ, যোজন মাহমুদ ও অভিনেত্রী শবনম বুবলী। অনুষ্ঠানের একপর্যায়ে চেয়ার থেকে উঠে এসে যোজনকে চড়-থাপ্পড় ও লাথি মারেন আদর। ঘটনাস্থলের একটি ভিডিও ভাইরাল হয়েছে গতকাল। তাতে দেখা গেছে, যোজন আদরকে উদ্দেশ করে বলছেন, ‘পাঁচ মিনিট আগেও সে বের হয়ে গেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতরেও নাই। দেখেন তার চেহারা।’ তখন আদর উঠে এসে যোজনকে বেধড়ক থাপ্পড় ও লাথি মারেন। তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন বুবলী। সৈকত নাসির বলেন ক্যামেরা বন্ধ করতে। দর্শকেরা অভিযোগ করছেন, দৃশ্যটি সাজানো। ১৭ জুন মুক্তি পাচ্ছে তালাশ। তার আগে দর্শকদের আকৃষ্ট করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।
এই সম্পর্কিত পড়ুন:

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫