দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘লক্ষ্মী কালিয়ানাম’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তামিল, তেলুগু ও বলিউড মিলিয়ে এ পর্যন্ত অভিনয় করেছেন ৫৫টি সিনেমায়। ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাভানাম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিল্লা’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনই ইঙ্গিত দিয়েছে।
পিঙ্কভিলা জানিয়েছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাজল। নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘ভগবৎ কেশরি’ ও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’—মুক্তিপ্রতীক্ষিত এ দুই সিনেমা আসার পরই আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রকে বিদায় জানাবেন কাজল। ছেলে নীলের জন্য অভিনেত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পিঙ্কভিলার ওই খবরে জানানো হয়েছে।
২০২০ সালের ৩০ অক্টোবর গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। ২০২২ সালের ১৯ এপ্রিল তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান নীল কিচলু। এ বছর তাঁরা ধুমধাম করে ছেলের প্রথম জন্মদিন পালন করেছেন। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে ছেলেকে ঠিকমতো সময় দিতে পারছেন না কাজল। যে কারণে এ কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে তাঁকে। তবে এই বিরতি সাময়িক, নাকি একেবারেই অভিনয় ছাড়ছেন কাজল—এ বিষয়ে কিছু জানা যায়নি।
বিষয়টি নিয়ে কাজল এখনও সরাসরি কিছু বলেননি। তবে তাঁর সাম্প্রতিক এক টুইটেও এমন ইঙ্গিত পাওয়া গেছে। বৃহস্পতিবার টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সব কমিটমেন্ট শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস।’ এ টুইট তাঁর অভিনয় ছাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে। ধারণা করা হচ্ছে, চুক্তিবদ্ধ হওয়া সিনেমাগুলোর কাজ এরই মধ্যে শেষ করেছেন কাজল। যেকোনো সময় আসতে পারে অভিনয় ছাড়ার ঘোষণা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫