
সাতক্ষীরায় শিশু শ্রম প্রতিরোধে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গত বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা ‘হেড’ এর উদ্যোগে এই মানববন্ধন হয়। ‘আলোর মিছিল’ ও ‘আলোর পথে’ নামক দুটো শ্রমিক সংগঠনের শতাধিক সদস্য মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা ‘হেড’এর সহসভাপতি আজিজুর রহমান বাদশা। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিছুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন তরিকুল ইসলাম, গোলাম হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে হেড এর পরিচালক লুইস রানা গাইন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলায় অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাওয়ার ফলে শিশু শ্রমিক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শিশু শ্রমিক নির্যাতন। কম মজুরি দেওয়ার ঘটনা তো আছেই। বক্তারা শিশু শ্রমিকদের নিয়োগকারী ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫