টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবেন। আপাতত সবাই ছুটিতে থাকবেন। তবে ছুটির স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে না। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত। সফর সামনে রেখে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল।
ভারত সফর সামনে রেখে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশে আসছেন রাসেল ডমিঙ্গো। বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শ্রীধরন শ্রীরামের হাতে। এই সময় তাই দেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ডমিঙ্গো। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ সামনে রেখে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও ফাঁকা সময়ে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে কাজ করার কথা ছিল সাবেক এই দক্ষিণ আফ্রিকান কোচের। ২২ নভেম্বর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫