জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেই বাবর আজম প্রথমে ছুটে গেলেন উইকেটের কাছে। কাভার সরিয়ে পাকিস্তান অধিনায়ক বেশ কিছুক্ষণ দেখলেন উইকেট। আগের দিন দেখেছেন, সবুজ ঘাসের চাদরে ঢাকা ২২ গজ। গতকাল অবশ্য সেই ঘাস অনেকটাই কাটা পড়েছে। এমন উইকেট দেখার পর বাবরের ভাবনায় কি ভিন্ন কিছু কাজ করছে?
তবে গতকাল উইকেট দেখার আগেই বাবর বলেছেন, ‘পিচ দেখে মনে হচ্ছে টিপিক্যাল বাংলাদেশি উইকেট। গতকাল (পরশু) যা দেখলাম, তাতে কিছুটা ঘাস ছিল। আজ (গতকাল) আবার গিয়ে চূড়ান্তভাবে দেখব কী অবস্থা।’ সেই দেখাও হয়েছে গতকাল।
টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করলেও টেস্টের আগেও বাংলাদেশের কন্ডিশনকেই যত ভয় পাকিস্তান অধিনায়কের। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বাবর বলেছেন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে মূল পার্থক্য কন্ডিশন, ‘পার্থক্য এখানে কন্ডিশন। ওদের (বাংলাদেশ) ঘরের মাঠ, নিজেদের কন্ডিশন। আমার মতে, কন্ডিশনই মূল পার্থক্য।’
নিজেদের কন্ডিশনকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা কঠিন পরীক্ষা নিতে পারে, এমনটাই আশঙ্কা বাবরের। পাকিস্তান অধিনায়কের কণ্ঠে ছিল বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের নিয়ে সমীহ, ‘ওদের কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। কোনো দলকেই আসলে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ওদের কয়েকজন ক্রিকেটার নেই, দলটা তরুণ। তবে যারা আছে, এই কন্ডিশনেই তো খেলে। কাজটা তাই কঠিনই হবে (আমাদের জন্য)। কন্ডিশন বুঝতে একটু সময় লাগে। অবশ্যই ওরা আমাদের কঠিন পরীক্ষা নিতে পারে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫