গতকাল ছিল বিশ্ব মা দিবস। এ উপলক্ষে সম্মাননা পেলেন শোবিজ তারকাদের মায়েরা। বেসরকারি টিভি চ্যানেল আরটিভি দ্বিতীয়বারের মতো প্রদান করল ‘স্বপ্নজয়ী মা সম্মাননা’। অন্যদিকে আলী-রূপা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে তৃতীয়বারের মতো দেওয়া হলো মা পদক।
সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ মে দেওয়া হলো আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪। রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ৫ জন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক। সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভানের মা সোহেলী আহমেদ ও সাফা কবিরের মা জেসমিন কবির। সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
মা দিবস উপলক্ষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও আলী-রূপা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে মা পদক ২০২৪ পেয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম, সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদের মা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী রিচি সোলায়মান, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশিদ মিথিলা, কেয়া পায়েল, অভিনেতা ইন্তেখাব দিনার, এফ এস নাঈম, ইমন, কণ্ঠশিল্পী ইউসুফ, লুইপা, উপস্থাপিকা রুহানী লাবণ্য, সাংবাদিক অভি মঈনুদ্দীন ও সাদিয়া ন্যান্সির মা।
শান্তা জাহানের উপস্থাপনায় রাজধানীর হোটেল রিজেন্সির বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫