মা ইফতারি তৈরিতে ব্যস্ত। ছোট বুবুন নানুমণির কোলে ঘুমাচ্ছিল এতক্ষণ। ঘুম ভাঙতেই কাঁদো কাঁদো ভাব। নানুমণি কোলে দোল দিতে দিতে বললেন, ‘বুবুন সোনা এখন ভাত খাবে, ডিম দিয়ে তাই না?’ বুবুন আরও জোরে কাঁদতে লাগল।
নানুমণি বুবুনের মুখ ধুয়ে দিলেন। তারপর গল্প বলতে শুরু করলেন। এর মধ্য়ে মা একটা প্লেটে ডিম ভাজা দিয়ে গেলেন। নানু বললেন, ‘জানো, এক ছিল সোনার ডিম পাড়া মুরগি। সেটা দেখতে কেমন ছিল বলো তো?’ এ কথা বলে নানুমণি গোল করে ভাজা ডিমটাকে একটা ভাঁজ করলেন। বুবুন চোখ পিটপিট করে দেখতে লাগল। ‘নানুভাই, এটা হচ্ছে সেই সোনালি মুরগি, যে সোনার ডিম পাড়ে।’ এরপর তিনি শসা গোল করে কেটে বানালেন মুরগির চোখ ও চোখের মণি। এবার লাল বিট কেটে বানালেন মুরগির ঝুঁটি আর ঠোঁট। শসার খোসাসহ কেটে বানানো হলো মুরগির পা ও লেজ। এরপর নিচে সালাদ উপকরণ ছড়িয়ে দিলেন। বুবুনের কান্না তো থেমে গেলই, হাসি ফুটল মুখে। দেখা গেল, নিচের পাটিতে গজানো ছোট্ট দুই দাঁত। তোমরাও কিন্তু ছোট ভাইবোনদের এভাবেই মজার মজার ফুড আর্ট করে দিতে পারো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫