ইউটিউবে যাঁরা কমেডি কনটেন্ট দেখতে পছন্দ করেন, তাঁরা নিশ্চয়ই ‘মোস্টলিসেন’ নামটির সঙ্গে পরিচিত। ইউটিউবে এ চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন ৭০ লাখের কাছাকাছি। মোস্টলিসেন চ্যানেলটিকে ৭ বছর ধরে এত দূর টেনে এনেছেন যিনি, তাঁর নাম প্রাজক্তা কোলি। ২৯ বছর বয়সী মেয়েটি এখন শুধু ইউটিউব কনটেন্টেই আটকে নেই। বড় বড় তারকার সঙ্গে অভিনয় করছেন বলিউডে। নেটফ্লিক্সের সিরিজেও দেখা যায় তাঁকে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সেমিনারেও আছে প্রাজক্তার উজ্জ্বল উপস্থিতি।
ছোটবেলায় রেডিও শুনতে খুব ভালো লাগত প্রাজক্তার। ব্যবসায়ী বাবা আর শিক্ষক মা দুজনেই মেয়েকে সব সময় সৃষ্টিশীল কিছুর সঙ্গে থাকতে উৎসাহিত করতেন। তাঁদের উৎসাহেই স্কুল-কলেজের বিতর্ক কিংবা আবৃত্তি-অভিনয়—সবকিছুতে অংশ নিতেন প্রাজক্তা। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছিলেন রেডিও জকি (আরজে) হবেন। হয়েও ছিলেন। ফিভার এফএম-এ এক বছর ইন্টার্ন করার পর ‘কল সেন্টার’ নামে একটি শো হোস্টের দায়িত্ব পান প্রাজক্তা। কিন্তু শুরুতেই হোঁচট। শো পুরোপুরি ফ্লপ হয়। ফলে আরজে হওয়ার ভূত মাথা থেকে নামিয়ে চাকরি ছেড়ে ঘরের মেয়ে ফিরে আসেন ঘরে।
২০১৫ সালে ইউটিউবে শুরু করেন নিজের চ্যানেল ‘মোস্টলিসেন’-এর কার্যক্রম। নিজেই বিভিন্ন চরিত্র সেজে, কখনো বাবা-মা-ভাই—সব চরিত্রে নিজেই অভিনয় করতেন। তাঁর এমন অভিনব কমেডি কনটেন্ট দর্শক খুব পছন্দ করেন। এরপর পরবর্তী কয়েক বছর শুধু এগিয়ে চলার গল্প। তাঁর ভিডিওতে হাজির হন কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, নওয়াজুদ্দিন সিদ্দিকী, ভিকি কৌশলের মতো বলিউড তারকারা। ইউটিউব অরিজিনাল প্রাজক্তাকে নিয়ে একটি শোও করে ‘প্রিটি ফিট’ নামে। ওই শোয়ে অংশ নেন কারিনা কাপুর, নেহা কাক্কর, সানিয়া মালহোত্রা, মিথিলা পালকরের মতো তারকারা। দ্রুত বাড়তে থাকে প্রাজক্তার পরিচিতি। ২০১৯ সালে ফোর্বসের তালিকায়ও জায়গা করে নেন তিনি।
২০২০ সালে নেটফ্লিক্সের ‘মিসম্যাচড’ সিরিজে অভিনয় করেন প্রাজক্তা। সিরিজটির পরবর্তী সিজন আসবে শিগগিরই। তবে প্রাজক্তার ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা বলিউডের সিনেমায় অভিনয়। গত মাসে মুক্তি পেয়েছে রাজ মালহোত্রা পরিচালিত ‘যুগ যুগ জিও’। এ সিনেমায় প্রাজক্তা অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানির মতো তারকাদের সঙ্গে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫