সাম্প্রতিক সময়ে একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’—সব সিনেমাতেই নতুন নতুন চরিত্রে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে হাজির হচ্ছেন শুভশ্রী। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে এমন লুকে দেখা যাবে তাঁকে। কল্লোল লাহিড়ির কাহিনি অবলম্বনে সিরিজটি বানিয়েছেন দেবালয় ভট্টাচার্য্য।
প্রসথেটিক মেকআপে একেবারে অচেনা শুভশ্রী, সিরিজটির ট্রেলারে বৃদ্ধার ভূমিকায় তাঁর গলার স্বর শুনেও যেন মনে হলো, কথা বলছেন এক বৃদ্ধা, শুভশ্রী নয়। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল শুভশ্রীর জন্য। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম চ্যালেঞ্জ ছিল ৭৫ বছরের ভূমিকায় অভিনয় করা। এ কারণেই হ্যাঁ বলেছি। কোনো চরিত্রে যদি চ্যালেঞ্জ থাকে, রাতে ঘুমাতে না দেয়, আমাকে টেনে বাড়ি থেকে বের করবে, তবেই সে চরিত্র আমি করব। চরিত্রটি যদি আমি না করতাম, তাহলে বোকামি হতো। এত ভালো একটি চরিত্র, সব শিল্পী মুখিয়ে থাকবে এতে পারফর্ম করতে।’
যেভাবে ইন্দুবালা চরিত্রে নিজেকে প্রস্তুত করেছেন, সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন শুভশ্রী। তিনি বলেন, ‘প্রস্তুতিটা অনেক কঠিন ছিল। তার মানসিক অবস্থা কেমন হতে পারে ভেবে নিতে হয়েছে। বড় চ্যালেঞ্জ ছিল কণ্ঠস্বর। চলাফেরা, শরীরী ভাষা, তাকানো— সবকিছু করে নিতে পারব জানতাম। কিন্তু নার্ভাস ছিলাম কণ্ঠস্বর নিয়ে। সন্তুষ্টির জায়গায় পৌঁছাতে খুব খাটতে হয়েছে আমাকে। নানা রকম ভয়েস ট্রাই করার পর পরিচালকের যেটা পছন্দ হয়েছে, সেটাই ফাইনাল করেছি।’
বৃদ্ধ ইন্দুবালার চরিত্রে শুভশ্রীকে দেখা গেলেও অল্প বয়সী চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী। এতে শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠু চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫