আমার মা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। এখন অবসরে। ছোটবেলায় আম্মা আমাকে যা-ই বলতেন, আমি উল্টো চলতাম। তাঁর কোনো কথা শুনতে চাইতাম না, রাগারাগি করতাম। এমনই ছিল আম্মার সঙ্গে আমার শৈশবের সম্পর্ক। কিন্তু আমি যখন সত্যিকার নিজের স্ট্রাগল লাইফে ইন করলাম, নিজের পথচলা যখন নিজে একা শুরু করলাম, তখন দেখলাম—আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ দার্শনিক।
ছোটবেলা থেকে মা আমাকে যে কথাগুলো বলতে চেষ্টা করেছেন, সব মনীষীই এই কথাগুলো বলেছেন এবং এগুলোই জীবনের সবচেয়ে সত্যি কথা। জীবনে আমি যা কিছুই ভালো করেছি, তার সবই আমার মা-বাবার অবদান। আর যা খারাপ করেছি, সবই আমার। তিনি আমার আদর্শ। একজন মানুষ এত পরিশ্রমী হয়, তা তাঁকে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। আমার অনেক কিছুই নেই হয়তো, কিন্তু আমার একজন শিক্ষিত মা এবং শিক্ষিত একটি পরিবার আছে। তাই আমি বারবার জন্ম নিলে এ পরিবারেই জন্মাতে চাই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫