বাতাসে শীতের পরশ। তবে বেশি ভারী পোশাক পরার মতো শীত তো এখনো পড়েনি। এখন এমন পোশাক পরে বাইরে বের হতে হচ্ছে, যাতে সাজপোশাকও ঠিক থাকে আবার ঠান্ডা হাওয়াও গায়ে না লাগে।
শীতের পোশাক পরার ক্ষেত্রে তরুণদের পছন্দে এসেছে পরিবর্তন। শীতে উষ্ণতার পাশাপাশি অভিজাত ও স্টাইলিশ লুক থাকতে হবে। কে ক্র্যাফটের ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী।
মেয়েদের ভিন্ন স্টাইলের ব্লেজার, ওপেন ফ্রন্ট ওভার কোট, জ্যাকেট, রিভারসেবল জ্যাকেট, ফুল লেংথ কটি, যা মিলিয়ে পরতে পারবেন জিনস বা পছন্দের স্টাইলের প্যান্টের সঙ্গে। এ ছাড়া রয়েছে ছেলেদের জন্য ফুল স্লিভ শার্ট, পোলো, সোয়েট শার্ট, ক্যাজুয়াল শার্ট, কটিসহ অন্যান্য শীতের পোশাক। এর সঙ্গে ছেলে ও মেয়ে উভয়ের জন্য রয়েছে শীতের উপযোগী ক্যাজুয়াল পোশাক ও বিভিন্ন অনুষঙ্গ। এ ছাড়া সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কাফতান ও শাড়ি তো থাকছেই। এসব পোশাকের কাট ও স্টিচ সম্পূর্ণ নতুন আঙ্গিকের। এগুলোর অলংকরণ ও উপস্থাপনায়ও রয়েছে বৈচিত্র্য।
বিভিন্ন রঙের প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে শাল, যা শীতের জন্য বেশ উপযোগী। শুধু শীতের পোশাক বলেই নয়, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পছন্দের বিভিন্ন পোশাকের সঙ্গে মিলিয়ে পরতে শালের রয়েছে আলাদা কদর।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট ছাড়াও অনলাইন শপ থেকে শীতের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫