বিগ বস ১৩ থেকেই আলোচনায় পাঞ্জাবি অভিনেত্রী শেহনাজ গিল। ওই আসরে তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ হিসেবে। তবে এখন শুধু পাঞ্জাবে নয়, সারা ভারতেই জনপ্রিয় শেহনাজ। সালমান খানের হাত ধরে বলিউডে এসে পরিচিতি আরও বেড়েছে তাঁর। সালমানের পরবর্তী সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে শেহনাজ থাকবেন মুখ্য চরিত্রে। সম্প্রতি বলিউডের আরও এক বড় ব্যানারের সিনেমায় সুযোগ পেলেন এই অভিনেত্রী। অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর নতুন সিনেমা প্রযোজনা করছেন। রিয়ার স্বামী করণ বোলানি পরিচালনা করবেন সিনেমাটি। অভিনয়ে থাকবেন অনিল কাপুর ও ভূমি পেদনেকর। আর এ সিনেমায় তাঁদের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন শেহনাজ গিল।
জানা গেছে, সিনেমাটি নিয়ে রিয়া ও তাঁর টিমের সঙ্গে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে শেহনাজের। গল্প ও চরিত্র তাঁর ভীষণ মনে ধরেছে। তাই অভিনেত্রীও এক কথায় রাজি। ‘ভেরে ডি ওয়েডিং’-এর মতো এ সিনেমাও বলবে আধুনিক সময়ের সম্পর্কের কথা। এ মাসের শেষ দিকে শুরু হতে পারে এখনো নাম প্রকাশ না হওয়া সিনেমাটির শুটিং। বলিউডে এটি শেহনাজের দ্বিতীয় কাজ। প্রথম সিনেমায় সালমান খানের পর দ্বিতীয়টিতে পেলেন অনিল কাপুরকে। সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ প্রজেক্টের মাধ্যমে বলিউডে শেহনাজের অবস্থান আরেক ধাপ এগিয়ে যাবে।
শেহনাজ ক্যারিয়ার শুরু করেছিলেন মিউজিক ভিডিও দিয়ে। এ পর্যন্ত শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। ২০১৭ সালে মুক্তি পায় পাঞ্জাবি ভাষায় তাঁর প্রথম সিনেমা ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’। এর দুই বছর পর আসে আরও দুই সিনেমা ‘কালা শাহ কালা’ ও ‘ধাকা’। ওই বছর বিগ বসে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। যা তাঁকে পৌঁছে দেয় বলিউড পর্যন্ত। তবে নাম, যশ, পরিচিতি যতটা উপভোগ করেন শেহনাজ, তার চেয়ে বেশি সচেতন থাকেন। জনপ্রিয়তাকে তিনি দেখেন সাময়িক বিষয় হিসেবে। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সবার জীবনে সুসময় আসে। এখন যেমন আমার চলছে। আমি জানি, এসব সাময়িক। যদি কঠোর পরিশ্রম করি, নিজের সেরাটা উজাড় করে দিই, তাহলে হয়তো সময়টা একটু লম্বা হবে। কিন্তু একদিন এসব জীবন থেকে দূরে চলে যাবে। এটাই চরম সত্যি। তাই আমি বর্তমান নিয়ে বাঁচি।’
খ্যাতি যেন কখনো তাঁকে ছাড়িয়ে যেতে না পারে, সে ব্যাপারেও সজাগ শেহনাজ। তিনি বলেন, ‘কিছুদিন আগে অনেকে বলত, আমি ঠিকঠাক কথা বলতে পারি না। আমাকে নিয়ে হাসাহাসি করত। আজ তারাই আমার শক্তি হয়ে উঠেছে। আজ তারাই আমাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। এই খ্যাতিকে আমি মাথায় চড়তে দেব না। কারণ, আমি জানি, আজ আমি যেখানে, কাল সেখানে না-ও থাকতে পারি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫