জানি বাংলাদেশ পারবে তুমিও
টেলিফোন অপারেটর রবি প্রকাশ করেছে ‘জানি বাংলাদেশ পারবে তুমিও’ শিরোনামের গান। এটি ব্যান্ডদল অর্থহীনের ২০০৮ সালের ‘চাইতে পারো ২’-এর নতুন সংস্করণ। গানটির ভিডিওতে অর্থহীনের সদস্যদের পাশাপাশি চিত্রনায়ক সিয়াম আহমেদকে দেখা গেছে।
উড়িয়ে মার উড়িয়ে
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা প্রকাশ করেছেন নতুন গান ‘উড়িয়ে মার উড়িয়ে’। সবুজ তালুকদারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিগান টি জে পি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
জিতব আমরা
দেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস প্রকাশ করেছে ‘জিতব আমরা’ শিরোনামের গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। গেয়েছেন রাফা ও আনিকা। সুর ও সংগীত করেছেন অ্যাপিরাস। গানটিতে র্যাপ করেছেন ব্ল্যাক জ্যাং ও টুকু।
লড়বে বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে সংগীতশিল্পী শেখ সাদী নিয়ে এসেছেন লড়বে বাংলাদেশ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী। মিউজিক ভিডিওতেও দেখা গেছে এ সংগীতশিল্পীকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫