বাংলাদেশের পুকুর, খাল–বিল, হাওর–বাঁওড়ে প্রায় ৪৫০ প্রজাতির শামুক পাওয়া যায়। এর মধ্যে আপেল শামুক (Pila globosa) ও পন্ড স্নেইল (Viviparus bengalensis) ব্যাপকভাবে পাওয়া যায়। শামুকের ব্যাপক অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ শামুকের মাংস খায়। দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকে শামুক খায়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গলদা চিংড়ির খাদ্য হিসেবে দিনে গড়ে হেক্টরপ্রতি ৬৬ দশমিক ৫ কেজি শামুকের মাংস ব্যবহৃত হয়।
তবে ফসলের বাণিজ্যিক চাষ এবং বাণিজ্যিকভাবে মাছ চাষ ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার কারণে শামুকের অনেক প্রজাতি বিলুপ্তির পথে; বিশেষ করে কীটনাশক ও আগাছানাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার শামুক বিলুপ্তিতে বড় ভূমিকা রাখছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শেরপুরের নালিতাবাড়ী উপজেলোয় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ছোট পরিসরে শামুকের চাষ করছেন। এটি চাষ করা খুব সহজ। মাছ চাষের পুকুরে মাছের জন্য দেওয়া খাবারের উচ্ছিষ্ট খেয়েই বড় হয় শামুক। শামুক পুকুরে প্রাকৃতিক পরিষ্কারক (বায়ো-ফিল্টার) হিসেবে কাজ করে। ফলে পানির গুণাগুণ ভালো থাকে। মৎস্য চাষের ক্ষেত্রে ফিশ মিলের বিকল্প হিসেবে শামুক ব্যবহার করা হয়। পুকুরে মাছের সঙ্গে শামুকের সমন্বিত চাষ করা যায়।
শামুক ও ঝিনুকের বাণিজ্যিক চাষ ও ব্যবস্থাপনার ওপর দক্ষতা উন্নয়নে সরকারি অর্থায়নে ২৪ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকার প্রকল্প হাতে নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ময়মনসিংহ, গোপালগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, বগুড়া, যশোর ও বাগেরহাটে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ছিল।

ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আজ বুধবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২০ ঘণ্টা আগে
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের
১ দিন আগে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
৩ দিন আগে