আষাঢ় ও শ্রাবণ দুই মাসকে বর্ষাকাল বলা হয়। অথচ শ্রাবণ মাস চলছে, দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির দেখা নেই। দুই-এক জায়গায় বৃষ্টি হলেও তা যৎ সামান্য। বৃষ্টি কম হওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা হচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টির পরিমাণ কম। তবে আগামী ৪৮ ঘণ্টা পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের দক্ষিণ অংশ ও উত্তর পূর্বাংশে বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টি নেই। আগামী দুই দিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, সারা বছর যে বৃষ্টিপাত হয়, এর ৭১ শতাংশই হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই চার মাসে। ২২ জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেই অনুযায়ী সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে জুলাইয়ের শেষ দিকে বৃষ্টি কিছুটা হবে। তারপরও জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টি কম হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩০ মিলি মিটার। চট্টগ্রাম, খুলনা, বরিশালের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানী ঢাকাতে কোন বৃষ্টিপাত হয়নি। মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপ প্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে কম, মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবণতা এখনো বিদ্যমান রয়েছে। আজ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
১২ ঘণ্টা আগে
শ্রাবণের দ্বিতীয় দিনের গতকাল বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি কিছুটা কম হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে সিলেটে ৩৫ মিলিমিটার। তবে আজ শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ওঠায়...
১ দিন আগে
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
২ দিন আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে।
৩ দিন আগে