
তিন যুগ ধরে বিটিভিতে প্রচারিত হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব। দেখা যাবে ১ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর।
ইত্যাদির এই পর্বে রয়েছে সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের গান। বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে একটি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তার এবং ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে চমৎকার দুটি প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন; যিনি জীবনের অর্ধেক সময় এই নিদর্শন সংগ্রহের পেছনে ব্যয় করেছেন।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগনে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ দিন আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১ দিন আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে