সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন আফজাল হোসেন। এরপর টিভি নাটকে অভিনয়, বিজ্ঞাপন নির্মাণ ইত্যাদি নিয়ে ব্যস্ত হলেও একটা সময় পর্যন্ত মঞ্চই ছিল আফজাল হোসেনের ধ্যান-জ্ঞান।
ব্যস্ততার কারণে দীর্ঘ দুই যুগ তিনি মঞ্চ নাটকের বাইরে। দুই যুগ আগে সর্বশেষ ‘কেরামত মঙ্গল’ নামের একটি মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। এতদিন পর সেই চেনা জায়গা মঞ্চ নাটকে ফিরছেন আফজাল হোসেন।
নাট্যকার মাসুম রেজার লেখা ‘পেন্ডুলাম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতি ভাঙবেন আফজাল হোসেন। এ নাটকের নির্দেশনা দেবেন নাসিরউদ্দীন ইউসুফ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক। আগামী ডিসেম্বরে হবে ‘পেন্ডুলাম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন।
বর্তমানে নাটকটির মহড়া চলছে নিয়মিত। মহড়ায় আফজাল হোসেন ছাড়াও অংশ নিচ্ছেন নাজনীন হাসান চুমকি ও কামাল আহমেদ। ‘পেন্ডুলাম’ নাটকে এ তিনটি চরিত্র দেখা যাবে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে