ফের বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। আজ শুক্রবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর জানিয়েছেন তামিম নিজেই। তাঁর স্ত্রীর নাম রাইসা ইসলাম। এটা অভিনেতার দ্বিতীয় বিয়ে।
বিয়ের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে তামিম লিখেছেন, ‘এটা কখনো ভাগ্য বা কপাল নয়। এটা আল্লাহর নিখুঁত পরিকল্পনা।’
ফেসবুকের মন্তব্যের ঘরে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গও টেনেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘অতীতে আমি যে সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।’
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম লিখেছেন, ‘আমাদের নতুন পথচলা শুরু হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ জুন আট বছর প্রেমের পর ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম মৃধা।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে