ছোটবোনের অভিনয় দেখে আগ্রহ জাগলেও কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। বরং চরিত্র রূপায়নের বদলে চরিত্র নির্মাণকেই বেছে নিয়েছিলেন। লিখেছেন নাটক। সিনেমার পরিচালনাও করেছেন। কিন্তু নিশ্চিত করে বলা যায়, এখন যে নাটকীয়তার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন; তার কিছুমাত্র জীবনে ঘটুক, তা কখনোই চাননি চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী এখন ডিবি হেফাজতে আছেন। বিনোদন জগতের একের পর এক ব্যক্তি আটকের ধারাবাহিকতায় তাঁকেও আজ নিয়ে যাওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা কার্যালয়ে। তাঁকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে এখনো সুস্পষ্ট কিছু বলা হয়নি।
নির্মাতা হিসেবে চয়নিকা চোধুরীর অভিষেক হয় ২০ বছর আগে। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর চয়নিকা প্রথম নাটকের শুটিং করেন। নাম ছিল ‘শেষ বেলায়’। অভিনয় করেছিলেন আবুল হায়াত, জয়া আহসান, ঈশিতা ও তানজিদ আহমেদ সিজার। তবে নাটকটি প্রচারের জন্য চয়নিকাকে অপেক্ষা করতে হয় চার বছর। ২০০৫ সালের ১৪ এপ্রিল বিটিভিতে প্রচারিত হয় চয়নিকার বানানো প্রথম নাটক ‘শেষ বেলায়’।
তবে এর আগেই নির্মাতা হিসেবে টিভি পর্দায় হাজির হন তিনি। যে বছর তিনি নাটক নির্মাণ শুরু করেছিলেন, ২০০১ সালে, ওই বছরের ২৮ অক্টোবর বিটিভিতে প্রচার হয় চয়নিকার বানানো দ্বিতীয় নাটক ‘এক জীবনে’।
দুই দশকের ক্যারিয়ারে এ পর্যন্ত প্রায় ৪০০টি নাটক বানিয়েছেন এই নির্মাতা। চয়নিকার আগে এ দেশের কোনো নারী নির্মাতা টেলিভিশনে এত কাজ করেননি।

ছোট থেকে সাংস্কৃতিক পরিমন্ডলেই বেড়ে উঠেন চয়নিকা চৌধুরী। মায়ের উৎসাহে শিখেছেন নাচ–গান। ছায়ানট থেকে রবীন্দ্রসংগীত শিখে চলে যান শান্তিনিকেতনে। সেখান থেকেও রবীন্দ্রসংগীতের ওপর কোর্স করেন।
অভিনেত্রী তমালিকা কর্মকার তাঁর বোন। মঞ্চে অভিনয় করতেন তমালিকা। ছোটবোনের অভিনয় দেখে চয়নিকাও ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহী হন। তবে চরিত্র হয়ে কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাঁর।
১৯৯০ সালে অরুণ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় চয়নিকার। অরুণ চৌধুরী সাংবাদিকতা করতেন। নাটক বানাতেন। তাঁকে দেখেই মূলত নির্মাণের প্রতি আগ্রহ জাগে চয়নিকার।
প্রথম দিকে চয়নিকা নাটক লিখতেন। তাঁর লেখা চিত্রনাট্যে প্রথম কাজ করেন মাহফুজ আহমেদ। ১৯৯৮ সালে চয়নিকার লেখায় ‘বোধ’ নামের একটি নাটক বানান মাহফুজ। শমী কায়সার ও মাহফুজ অভিনয় করেছিলেন ওই নাটকে।
এরপর বিভিন্ন পরিচালক তাঁর লেখা গল্পে কাজ করেছেন। তবে শুরুর দিকে চয়নিকা বেশি কাজ করতেন স্বামী অরুণ চৌধুরীর সঙ্গে। এ নিয়েও কম কথা শুনতে হয়নি তাঁকে।
এক সাক্ষাৎকারে চয়নিকা বলেন, ‘নাটক লিখলে লোকে মনে করতো অরুণ চৌধুরী লিখে দিয়েছে। আবার যখন নাটকে পরিচালনা শুরু করলাম তখন শুনতে হলো ও এটা তো অরুণ চৌধুরী বানিয়েছে। পরে আমি তাকে বললাম তুমি আর সেটে আসবা না।’
প্রথম সিনেমা এবং পরীমণির সঙ্গে সখ্যতানাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী চলচ্চিত্রনির্মাতা হয়ে ওঠেন ২০১৯ সালে। ‘বিশ্বসুন্দরী’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। ওই ছবিতে অভিনয় করেন পরীমণি ও সিয়াম। ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পায় ছবিটি। যদিও ‘বিশ্বসুন্দরী’ অত ব্যবসাসফল হয়নি, কিন্তু এটি দিয়েই চয়নিকার নামের আগে যুক্ত হয় চলচ্চিত্র নির্মাতার খেতাব।
‘বিশ্বসুন্দরী’ করতে গিয়েই পরীমণির সঙ্গে পরিচয় ও আন্তরিকতা তৈরি হয় চয়নিকার। প্রায়ই তাঁদেরকে একসঙ্গে দেখা যেত। পরীর সোশ্যাল মিডিয়ায় বারবারই পোস্ট হয়েছে দুজনের দ্বৈত সেলফি। চয়নিকা চৌধুরীকে ‘মম’ বলেই ডাকতেন পরীমণি।
তাঁরা একসঙ্গে বেশকিছু কাজের পরিকল্পনা করছিলেন। সর্বশেষ পরীকে নিয়ে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন চয়নিকা। পান্থ শাহরিয়ারের গল্পে ওই ছবিতে পরীর অভিনয় করার কথা ছিল হিন্দু বউ অর্পিতা চরিত্রে।
গত জুন মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘অন্তরালে’ ওয়েব ফিল্মের। কিন্তু করোনা সংক্রমণে আটকে যায় ছবির কাজ।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে