বাংলাদেশের নাটক, সিনেমার ‘চির তরুণ’ অভিনেতা আজিজুল হাকিম। সত্তরের দশকের শেষদিকে মঞ্চে অভিনয় শুরু করেছিলেন। অসংখ্য মঞ্চ নাটকের আলোচিত এই অভিনেতা টিভি পর্দায় দেখা দেন আশির দশকের শুরুতে। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন আজিজুল হাকিম। অভিনয়ের পাশাপাশি বেশকিছু ধারাবাহিক নাটক পরিচালনাও করেছেন তিনি।
আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিমও মিডিয়ার সঙ্গে যুক্ত। নাট্যকার ও নির্দেশক হিসেবে জনপ্রিয়তা আছে জিনাতের।
শুক্রবার ভোরে জীবনসঙ্গী আজিজুল হাকিমকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন জিনাত, যেটি এখন রীতিমতো ভাইরাল। ওই পোস্টে আজিজুল হাকিমের অভিনয় প্রতিভার প্রতি নতুনভাবে মুগ্ধতা প্রকাশ করেছেন জিনাত।
ফেসবুকে জিনাত হাকিম লিখেছেন—
প্রেমে পড়েছিলাম ৩১ বছর আগে। ইমদাদুল হক মিলন ভাইয়ের রচনায়, ফখরুল আবেদীন দুলাল ভাইয়ের পরিচালনায়, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে রোমান্টিক নায়ক ‘অলি’ চরিত্রে অভিনয় করেছিলেন আজিজুল হাকিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন তাঁকে দেখে অলি চরিত্র ছাপিয়ে ব্যক্তিত্বসম্পন্ন হাকিমেরও প্রেমে পড়ে যাই!
কদিন আগে এস এ হক অলিকের অনুদানের চলচ্চিত্র ‘গলুই’-এর শুটিংয়ে গিয়েছিলাম। চলচ্চিত্রে ‘পাগল প্রেমিক’ চরিত্রে অভিনয় করছেন হাকিম। রুমেই ছিলাম বিশ্রামে। মেকআপ-গেটআপ নিয়ে রুমে এলেন আজিজুল হাকিম। আমরা সবাই বিস্মিত! চেনাই যাচ্ছিল না! এটিও রোমান্টিক চরিত্র। প্রেমে পাগল এক চরিত্র!
গেটআপ দেখে মুগ্ধ আমি!
নতুন করে আজিজুল হাকিমকে দেখে আপ্লুত। ৩১ বছর আগের মত আবারও প্রেমে পড়ে গেছি! ভক্ত ছিলাম, এখনও আছি। থাকব। অফুরন্ত ভালোবাসা।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে