একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল হোসেনের বন্ধু অভিনেতা মাসুম বাশার।
আজকের পত্রিকাকে মাসুম বাশার বলেন, ‘আজ সন্ধ্যার দিকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আমি তাঁর সঙ্গে কথাও বলেছি। অবস্থা আগের চেয়ে বেশ ভালো।’
কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
আফজাল হোসেনের অভিনয়জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টিভিতে কাজ শুরু করেন। আশির দশকে হয়ে ওঠেন টিভি নাটকের জনপ্রিয় এক নাম। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও আফজাল হোসেনের খ্যাতি আকাশচুম্বী।
অভিনয়ের ধরন, নিজস্ব স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গিসহ নানা গুণের কারণে নতুন প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে আছেন আফজাল হোসেন।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৫ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে