
বিয়ের ধুম পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা শামীম হাসান সরকার। একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। এবার বিয়ের খবর দিলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন। পাত্রী অভিনেত্রী মুনমুন আহমেদ মুন।
গত রোববার রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জামিল ও মুনের। এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে জামিল হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বিয়ের খবর প্রকাশের পর নতুন এই দম্পতিকে শুভকামনা জানান সবাই।

জামিল হোসেন জানান, এক বছর আগে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। অবশেষে সেটা পরিণত হলো বিয়েতে।
ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ দিয়ে পরিচিতি পান জামিল হোসেন। মীরাক্কেল থেকে ফিরে পুরোদমে অভিনয়ে পা রাখেন জামিল। অন্যদিকে মুনমুন আহমেদ মুনের শুরু বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান টিভি নাটকে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
৪ ঘণ্টা আগে