
বিজয় সেতুপতি মূলত তামিল ইন্ডাস্ট্রির অভিনেতা। তবে কন্নড়, মালয়ালম, তেলুগু কিংবা হিন্দি—সব ভাষার সিনেমার পরিচিত মুখ তিনি। ভালো অভিনেতার পাশাপাশি তিনি প্রশংসিত হন নিজের সাধারণ জীবনযাপনের জন্যও। তাঁর বিরুদ্ধে সম্প্রতি একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ এনেছেন এক নারী।
সোশ্যাল মিডিয়ায় বিজয় সেতুপতির বিরুদ্ধে কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, মাদক সেবন থেকে আর্থিক কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ এনেছেন রম্য মোহন নামের এক নারী। তাঁর আরও অভিযোগ, বছরের পর বছর ধরে এক নারীকে নাকি ‘ব্যবহার’ করেছেন অভিনেতা। শেষ পর্যন্ত নাকি সেই নারীর ঠাঁই হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। এক্সে করা ওই পোস্ট পরে মুছে ফেলেন ওই নারী। কিন্তু ততক্ষণে নেট দুনিয়ায় তোলপাড়।
বিষয়টি নিয়ে প্রথমে চুপচাপ ছিলেন বিজয় সেতুপতি। অবশেষে মুখ খুললেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বিজয় জানান, ইতিমধ্যে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজয় সেতুপতি বলেন, ‘আমাকে যাঁরা কিছুটা হলেও চেনেন, তাঁরা এ অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেও আমাকে চিনি। এ ধরনের নোংরা অভিযোগ আমাকে বিচলিত করতে পারবে না। আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা খুব দুঃখ পেয়েছে এসব শুনে। তবে আমি ওদের বলেছি, এসবে কান দিও না। এই নারী আলোচনায় আসার জন্য এসব করছে। তাকে কয়েক মিনিটের জনপ্রিয়তা উপভোগ করতে দাও।’
বিজয় কি অভিযোগটি এড়িয়ে যেতে চাইছেন? উত্তরে অভিনেতা বলেন, ‘আমি শুধু এটা বলতে চাইছি যে, এ অভিযোগে আমি নিজেকে বিচলিত হতে দেব না। গত সাত বছর ধরে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে আমাকে নিয়ে। তবে কখনই কোনো গুজব আমাকে আক্রান্ত করতে পারেনি। পারবেও না।’

বিজয়ের সন্দেহ, তাঁর ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার জন্য এক পক্ষ ইচ্ছা করেই তাঁর নামে এসব রটাচ্ছে। অভিনেতা বলেন, ‘সময়টা খেয়াল করুন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তখনই সামনে আনা হলো, যখন আমার সিনেমা প্রেক্ষাগৃহে ভালো চলছে। কিছু লোক হয়তো মনে করেছে, আমার নামে অপবাদ রটিয়ে আমার সিনেমার ক্ষতি করতে পারবে। তবে সেটা হবে না। আজকের যুগে যে কেউ যে কারও বিরুদ্ধে যে কোনো কিছু বলতে পারে। তার জন্য দরকার সোশ্যাল মিডিয়ায় শুধু একটা অ্যাকাউন্ট। সেখানে মানুষ যা খুশি লেখে।’

তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন বিজয়। তিনি বলেন, ‘আমার আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।’

এরপরই নোলানের হাতে উঠে আসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির ডিভিডি কালেকশন। ‘পথের পাঁচালী’কে ‘অসাধারণ ও অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে নোলান জানান, সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।
১০ ঘণ্টা আগে
অল্প সময়েই ছোট পর্দার নির্মাতাদের ভরসা হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। নিয়মিত টিভি ও ইউটিউবে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। মাঝে মাঝে ওটিটিতেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তটিনি।
১ দিন আগে
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্রশিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
১ দিন আগে
গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও এখনো সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব।
১ দিন আগে