তামিল সুপারস্টার কমল হাসানের বহুল প্রতীক্ষিত ‘বিক্রম’ সিনেমার বক্স অফিস সংগ্রহ বেড়েই চলেছে। মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩০০ কোটি ছাড়িয়েছে। কেবল তামিলনাড়ুতেই ছবিটির আয় ১০০ কোটির বেশি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘বিক্রম’। তারকাবহুল এই সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে ৩ জুন। মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ দাপট দেখাতে শুরু করে ছবিটি। মুক্তির ১১ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে বিক্রম সংগ্রহ করেছে ৩১০ কোটি রুপির বেশি।
কমল হাসানের ক্যারিয়ারে সর্বোচ্চ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে বিক্রম। আর তা ২০০ কোটি রুপির বেশি। লোকেশ কনগরাজ পরিচালিত অ্যাকশনধর্মী এ সিনেমায় কমল হাসানের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের মতো অভিনয়শিল্পীরা। বিশেষ দৃশ্যে দেখা গেছে আরেক সুপারস্টার সুরিয়াকে।
শিগগিরই দর্শক ঘরে বসেই দেখতে পাবে বিক্রম। ছবিটির হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম সব ভাষার ডিজিটাল স্ট্রিমিংস্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। তবে নির্মাতারা এখনো জানাননি, ঠিক কবে ওটিটিতে মুক্তি পাবে কমল হাসানের এই সিনেমা।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১০ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে