প্রথমবার হাবিব ওয়াহিদের সঙ্গে গাইলেন অন্তরা কথা। ‘ভাবিনি কখনো’ শিরোনামের দ্বৈত গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ।
হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটির প্রকাশের পর বেশ সাড়ে পাওয়া গেছে। মন্তব্যের ঘরে সবাই যেন সেই পুরোনো হাবিব ওয়াহিদকে ফিরে পেয়েছেন। সঙ্গে অন্তরা কথারও প্রশংসা করছেন অনেকে। অন্তরার মাঝে অনেকে যেন ন্যান্সিকে খোঁজে পেয়েছেন।
গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের কথা অনুযায়ী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। অন্তরা ভালো গেয়েছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
অন্তরা কথা বলেন, ‘প্রথমবার হাবিব ভাইয়ের সঙ্গে গাইলাম। আমার একটা স্বপ্ন পূরণ হলো।’
এর আগে হাবিব ওয়াহিদ জানিয়েছিলেন, তাঁর ইউটিউব চ্যানেলে গত ২ বছরের ধারাবাহিকতায় নিয়মিতই নতুন গান আসছে। অনেক নতুন শিল্পীদের সঙ্গে কাজ করছেন তিনি।

বিচারহীনতা, অবহেলা আর প্রান্তিক মানুষের জীবনের না বলা গল্প নিয়ে নির্মিত ‘আদম সুরত’-এর রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাটকটির চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
কয়েক বছর আগেই অভিনয় ছেড়েছেন তাহসান খান। গত বছর ঘোষণা দিয়ে ছেড়েছেন গান। আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া গান আর কনসার্টে পাওয়া গেলেও নতুন কোনো গান বা নাটকের খবরে পাওয়া যায়নি তাহসানের নাম। তবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আয়োজিত ‘ফ্যামিলি ফিউড’ নামের একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তাহসান।
২০ ঘণ্টা আগে
নতুন নাট্যদল ‘থিয়েট্রিক্যাল কোম্পানি’ তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’। ২৩ ও ২৪ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
২০ ঘণ্টা আগে
অবশেষে কাটল সব অনিশ্চয়তা ও জটিলতা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের বাধা পেরিয়ে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।
২০ ঘণ্টা আগে