নতুন অ্যালবামের কাজ চলছিল। কনসার্টেও সমানতালে উপস্থিতি জানান দিয়ে যাচ্ছিল এ সময়ের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। সে সব কনসার্টে নেমেসিস ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে মঙ্গলবার দুপুরে তাদের জন্য উড়ে এল মনখারাপের খবর। নেমেসিস ব্যান্ডে আবারো বাজল ভাঙনের সুর। ব্যান্ড ছাড়লেন দলের গিটারিস্ট জাফির হক। নেমেসিস ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ব্যান্ডের ফেসবুক পেজে বলা হয়েছে, ‘দুঃখ ও হতাশার সাথে সবাইকে জানাচ্ছি, আমাদের গিটারিস্ট জাফির ব্যান্ড ছেড়েছেন। আমরা তাঁর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং এত বছর আমাদের সাথে কাটানো সমস্ত কিছুর জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। নেমেসিসের নিয়মিত কনসার্টগুলো চলতে থাকবে। যে অ্যালবামের কাজ করছি আমরা, তাও দ্রুত শেষ হবে।’
এক সময় কিবোর্ড বাজালেও পরে গিটারে মনোযোগ দেন জাফির হক। নেমেসিস ব্যান্ডের সাবেক দুই সদস্য মাহের খান ও ওমাইর খান ব্যান্ড ছেড়ে দিলে ২০১৩ সালে নেমেসিস ব্যান্ডে যোগ দেন তিনি। জাফির ব্যান্ডে যুক্ত হওয়ার পর প্রকাশ পায় নেমেসিসের ‘গণজোয়ার’ অ্যালবামটি।
এর আগেও একাধিকবার ভাঙনের মুখে পড়েছে নেমেসিস। ১৯৯৯ সালে গঠিত হওয়া ব্যান্ডে প্রথম ভাঙন আসে পরের বছর। ২০০০ সালে ব্যান্ড ছাড়েন সাবিন। এরপর বিভিন্ন সময়ে যাবের, মাহের খান, ওমাইর খান দল ত্যাগ করেছেন। তবে সব প্রতিকূলতা অতিক্রম করে বারবার শ্রোতাদের সামনে নতুনরূপে ফিরে এসেছে নেমেসিস।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে