প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই ও জ্যাকসন ফাইভের প্রতিষ্ঠাতা টিটো জ্যাকসন মারা গেছেন। গত ১৫ সেপ্টম্বের রোববার ৭০ বছর বয়সে প্রয়াত হন এই শিল্পী। সোমবার তাঁর ছোট বোন সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসন এক বিবৃতির মাধ্যমে টিটোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জ্যানেট জ্যাকসন জানান, নিউ মেক্সিকো থেকে ওকলাহোমার দিকে যাচ্ছিলেন টিটো। পথিমধ্যে মৃত্যু হয় তাঁর। কিন্তু ঠিক কোন স্থানে কীভাবে মারা যান টিটো তা জানাননি জ্যানেট।
সোশ্যাল মিডিয়ায় টিটোর ছেলেরা জানিয়েছেন, ‘আমাদের বাবা, রক অ্যান্ড রোল খ্যাত টিটো জ্যাকসন আর আমাদের মাঝে নেই। তার হৃদয়বিদারক বিদায়ে আমরা হতবাক ও ব্যথিত।’
টিটোর ছেলেরা আরও বলেন, ‘আমাদের বাবা সব সময়ই একে অন্যের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের পরামর্শ দিয়েছেন। তিনি প্রত্যকের ওপর যত্নশীল ছিলেন, ও সবার মঙ্গল চাইতেন।’
টিটো জ্যাকসনের জন্ম ১৯৫৩ সালের ১৫ অক্টোবর। বাবা জ্যো জ্যাকসন, মায়ের নাম ক্যাথরিন জ্যাকসন। টিটো ছিলেন জ্যাকসন পরিবারের ১০ সন্তানের মাঝে তৃতীয়। ১৯৭০-এর দশকে ‘এবিসি’, ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’, ‘আই উইল বি দেয়ার’-এর মতো একাধিক হিট গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন টিটো। ১৯৬৫ সালে গড়ে তোলা জ্যাকসন ফাইভ নামের গানের দলের অন্যান্যদের মাঝে ছিলেন তাঁর ভাই জ্যাকি, জারমেইন, মার্লন ও মাইকেল।
১৯৬০ এবং ১৯৭০ এর দশকের শেষের দিকে মোটাউন লেবেলের সঙ্গে কাজ করে খ্যাতি অর্জন করেন টিটো। পরে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকের শেষের দিকে এপিক লেবেলে গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ধারাবাহিক সাফল্য অর্জন করেন।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৯ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৯ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে