কনসার্ট, প্লেব্যাক ও নতুন গান নিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সারা বছরই। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। বিনোদনজগতে একজন নারী হিসেবে তিনি কতটা নিরাপদে কাজ করতে পারছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয় কনার কাছে।
আজকের পত্রিকাকে কনা বলেন, ‘আসলে শুধু বিনোদন নয়, আমার কাছে মনে হয় সব জায়গা একই। আসলে নির্ভর করে আপনি কাদের সঙ্গে কাজ করছেন, আপনার আশপাশের মানুষ কারা। আমি আমার আশপাশের জায়গাটা আমার মতো করে নিরাপদ বানিয়ে নিয়েছি।’
কনা আরও বলেন, ‘দেখুন, কনসার্টের সময়ে মাসে একটানা ২০ দিনও ঢাকার বাইরে থাকতে হয়। আমার আশপাশের মানুষগুলো যদি আমার পাশে ভরসা হয়ে না থাকত, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতাম। তবে জীবনে কিছু কিছু দুর্ঘটনা বলে আসে না। সেগুলো মানুষের জীবনে হতেই পারে।’
কনা বর্তমানে ব্যস্ত আছেন কনসার্ট ও প্লেব্যাক নিয়ে। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন দুটি সিনেমার গানে। সামনের ঈদে আসছে কনার নতুন তিনটি গান।
দিলশাদ নাহার কনা ২০০০ সালে এন্ড্রু কিশোরের সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন। ২০০৬ সালে প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশ করেন কনা। ২০০৮ সালে জি সিরিজ থেকে ফুয়াদের সঙ্গে অ্যালবাম করার সুযোগ পান তিনি। ‘ফুয়াদ ফিচারিং কনা’ শিরোনামের অ্যালবামটি অনেক দর্শকপ্রিয়তা পায়। ২০১১ সালে ‘ধিন তা না’ গান প্রকাশের পর দর্শক-শ্রোতার প্রচুর ভালোবাসা পান কনা। এ ছাড়া তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চল ভিজি বৃষ্টিতে’, ‘রেশমি চুড়ি’ ও ‘শূন্য থেকে আসে প্রেম’।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’–এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই মৃত্যুর খবর জানানো হয়।
১৩ ঘণ্টা আগে
অবিন্যস্ত ও বিভ্রান্তিকর গল্প আর চরম নিম্নমানের গ্রাফিকস—সাধারণত এমন কোনো চলচ্চিত্র তৈরি হলে দর্শকেরা প্রেক্ষাগৃহ এড়িয়ে চলবেন বলেই ধরে নেওয়া হয়। কিন্তু চীনের একটি স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’-এর (Niu Lai) ক্ষেত্রে ঘটেছে এর ঠিক বিপরীত।
১৩ ঘণ্টা আগে
আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
২১ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
২১ ঘণ্টা আগে