মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।

তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে