
আগামী ৩ আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস। এই উপলক্ষে নতুন দ্বৈত কণ্ঠের গান নিয়ে আসছেন সংগীতশিল্পী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। ‘বন্ধু’ শিরোনামের গানটি লিখেছেন আরিফ হোসেন বাবু, সুর করেছেন কাজী শুভ ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সজীব। ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম।
নতুন এই গান নিয়ে কাজী শুভ বলেন, ‘বন্ধুদের সঙ্গে আমাদের সবার অনেক স্মৃতি। একটা সময় পর ব্যস্ততার কারণে হয়তো অনেকের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় না। কিন্তু ঠিকই তাদের কথা মনে পড়ে। সেই বন্ধুত্ব নিয়ে আমাদের এ গান।’
মোহাম্মদ মিলন বলেন, ‘বন্ধুরা নানাভাবে জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। জীবনের বাস্তবতায় কারও কারও সঙ্গে দূরত্ব বাড়লেও মনের মণিকোঠায় ঠিকই থেকে যায় সবাই। সেই বন্ধুদের জন্য আমাদের এই গান।’
জানা গেছে, আগামীকাল শুক্রবার কাজী শুভর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বন্ধু গানের ভিডিও।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে