সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন ভক্তদের। ভক্তরা লিখেছেন একের পর এক বাক্য। তাঁদের দেওয়া বাক্য দিয়ে পুরো গানটি তৈরি করেছেন হাবিব। এও নিশ্চিত করেছেন, গানটি হবে দ্বৈত। তাঁর সঙ্গে গাইছেন ন্যান্সি। বুধবার রাতেই সম্পন্ন হয়েছে গানের প্রাথমিক রেকর্ডিং।
হাবিব ওয়াহিদ বলেন, ‘এটা আমার জন্য নতুন এবং ইউনিক এক অভিজ্ঞতা। সবাই এত এত লাইন পোস্ট করেছেন। আমি সত্যি মুগ্ধ। আমার কল্পনাতেও ছিল না এত এত সুন্দর গানের লাইন পাব। যদি পারতাম আমি অনেকের লেখা সিলেক্ট করতাম। কিন্তু আমি একটা গানের জন্য পোস্টটা করি। তাই মাত্র কয়েকজনের লেখাই বেছে নিতে হয়েছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা গান লেখাটা চালিয়ে যান।’
যাঁদের লেখা লাইন নিয়ে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ছয়জনের নাম জানিয়েছেন হাবিব। তাঁরা হলেন ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।
হাবিবের কথায়, ‘গানের কথাগুলো পাওয়ার পর আমার মনে হয়েছে, এটি ডুয়েট হলেই ভালো হয়। তাই ন্যান্সিকে সঙ্গে রাখলাম।’
নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে খুবই ইউনিক একটা আইডিয়া। ফেসবুকে বিষয়টা দেখেই ভালো লেগেছে। আর হাবিব ভাই একটা উদ্যোগ নিয়েছেন, সেখানে যে এমন রেসপন্স আসবে, সেটাই স্বাভাবিক। শুধু আমি না, আমার সিনিয়র–জুনিয়র কলিগদের একটা অপেক্ষা থাকে হাবিব ভাইয়ের কাজ কবে আসছে।
তাঁর সঙ্গে কাজ করার জন্য আমাদেরও অনেক আগ্রহ থাকে। একটা গান দুজন মিলে লিখতে দেখেছি। কিন্তু একটা গান ছয়জন মিলে লিখেছে, এমনটা বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার জানা নেই।’
ঈদের আগে লকডাউনে গানটির আইডিয়া এসেছিল হাবিবের। মাঝখানে ঈদের জন্য বিরতি। এখন আবার লকডাউন চলছে।
হাবিব বলেন, ‘আমার আপ্রাণ চেষ্টা ছিল গানটা লকডাউনেই প্রকাশ করব। সেভাবেই কাজটা খুব জোর দিয়ে করেছিলাম। যার ফলশ্রুতিতে আজই প্রকাশ করতে পারছি গানটি। আজ বিকালে গানটি প্রকাশ করার ইচ্ছে আছে।’

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ দিন আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১ দিন আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে