‘ব্যবসার পরিস্থিতি’ গান দিয়ে অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে আসেন র্যাপার আলী হাসান। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। এবার গান নিয়ে আলী হাসানের এক বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আলী হাসান বলেন, ‘গান–বাজনার টাকা হারাম। আমার অটো বিজনেসের টাকা হালাল। এ জন্য ব্যবসার টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করছি।’
এমন বক্তব্যের পর নেটিজেনদের রোষানলে পড়েছেন আলী হাসান। শোবিজের অনেকেও তাঁর সেই বক্তব্যের ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন। তবে আলী হাসানের দাবি, তাঁর বক্তব্য অনেকে বুঝতে পারেননি।
আজকের পত্রিকাকে আলী হাসান বলেন, ‘আমি বলতে চেয়েছি, গানে যে বাদ্য-বাজনা ব্যবহার হয়, তা আমাদের ধর্মে হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। এক ঘণ্টার সাক্ষাৎকার থেকে দুই–তিন মিনিট কেটে ছেড়ে দেওয়ায় আমার কথাটি অনেকে বুঝতে পারছে না। পুরো ইন্টারভিউ দেখলে হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই। ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে এ বিষয়ে কথা বলতাম না।’
আলী হাসান আরও বলেন, ‘৫০ থেকে ৫৫ মিনিট একটানা কথা বলতে গেলে অনেক সময় জড়তা চলে আসে। দেখা গেছে, অনেক সময় প্রশ্নের উত্তরে গুছিয়ে উত্তর দিতে পারিনি। আর যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা মজার ছলে বলেছি।’
সমালোচনার বিষয়ে আলী হাসান বলেন, ‘অনেকেই ট্রোল করছে। কিন্তু আমার কাছে এসব কোনো বিষয় না। মানুষ মাত্রই ভুল। আমার কথায়, আচরণে, চলাফেরায় ভুল হতেই পারে। হয়তো আমার মনের কথাটি গুছিয়ে বলতে পারিনি। হালাল খাই, হারামে থাকি—বিষয়টি এ রকম নয়। দুটি মিলিয়েই চলছি। কোক স্টুডিও বাংলার সঙ্গে কাজ করার পরেও অনেকে সমালোচনা করেছে। আমি কিন্তু বিষয়টাকে কাজ হিসেবে দেখেছি। অনেকে বুঝেছে, অনেকে বোঝেনি। তবে আমার আয়ের পথটা ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
আলী হাসান জানান, গান ছেড়ে দিলেও মিডিয়াতে থাকবেন তিনি। ভবিষ্যতে ইসলামি সংগীত লেখায় মনোযোগ দেওয়ার ইচ্ছা আছে তাঁর। আলী হাসান বলেন, ‘আমরা মন থেকে অনেক কিছু চাই না। কিন্তু চলার ক্ষেত্রে সে কাজগুলো করতে হয়। গানের বিষয়টিও আমার কাছে এখন তেমন। বর্তমানে গান ও অটো ব্যবসা দুটো মিলিয়েই চলছি। ধীরে ধীরে গান থেকে সরে আসব। বেশ কয়েকটি গানের কাজ হাতে নেওয়া আছে। সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। আমার শেষ গানের শিরোনাম হবে ‘‘ইসলাম’’। এই গানটি তৈরি হওয়ার পর আর গান লিখব না। প্রকাশের পর মানুষ হয়তো বুঝতে পারবে, কেন আমি গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৩৮ মিনিট আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
২ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
৩ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৩ ঘণ্টা আগে