
২০১০-১১ সালে প্রকাশিত হয় শিশুশিল্পী শামীম হোসেনের প্রথম অডিও অ্যালবাম ‘মেম্বারের মাইয়া’। প্রথম অ্যালবামেই পরিচিতি পেয়ে যান। সারা দেশে ছড়িয়ে পড়ে তাঁর গাওয়া ‘উদলা ঘরের ছাউনি’, ‘ও আমার প্রেম সোহাগী’, ‘তুমি কার লাগিয়া’, ‘তুমি জ্বালাইয়া গেলা প্রেমের আগুন’ গানগুলো। একে একে প্রকাশ পায় তাঁর ১০টি অ্যালবাম। কিন্তু অডিও অ্যালবামের যুগের শেষে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। সময়ের পরিক্রমায় শামীম হোসেন এখন বাদাম বিক্রেতা। চৌগাছার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে জীবন চালান তিনি।
এখনো ইউটিউব, ফেসবুক, রিলসে পাওয়া যায় শিশুশিল্পী শামীমের কণ্ঠের গানগুলো। সম্প্রতি ফেসবুকে শামীমের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে শামীম জানান, এখন বাদাম বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করছেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও গান গাওয়ার বিনিময়ে কোনো পারিশ্রমিক কখনো পাননি।
শামীম এখন থাকেন যশোরের চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামে। একাই থাকেন। বেঁচে থাকার তাগিদে প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন বাদাম নিয়ে। শামীমের সঙ্গে যোগাযোগ করলে অতীত নিয়ে কথা বলতে চাইলেন না তিনি। অনুরোধ করলে শামীম জানান, ছোটবেলায় এলাকার এক পরিচিত মানুষ তাঁকে ঢাকা নিয়ে গিয়েছিলেন। তাঁর মাধ্যমেই শামীমের গানের অ্যালবাম প্রকাশিত হয়। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে এর বিনিময়ে কখনো পারিশ্রমিক পাননি শামীম। রেকর্ডিং শেষে দুই বেলা খাইয়ে বিদায় করে দেওয়া হতো তাঁকে।
অডিও অ্যালবাম যুগের শেষে অনলাইনের যুগ শুরু হলে ছিটকে পড়েন শামীম। এরপর আর কেউ তাঁর কোনো খোঁজ নেননি। অভিমান করে শামীমও যোগাযোগ করেননি কারও সঙ্গে। কোনো অভিভাবক ছিল না বলেই এমনটা হয়েছে বলে মনে করেন শামীম। তিনি বলেন, ‘আমি যে সময় গান করতাম তখন অডিও ক্যাসেট আর সিডি বের হতো। অনলাইন আসার পর থেকে গান থেকে ছিটকে পড়ি। এরপর কেউ আমার সঙ্গে আর যোগাযোগ করেননি। অর্থনৈতিক সংকটের কারণেই বাদাম বিক্রি শুরু করি।’
শামীম আবার ফিরতে চান গানের জগতে। কিন্তু কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সংগীত পরিচালকের সঙ্গে পরিচয় না থাকায় তা পারছেন না। শামীম জানালেন, বাদাম বিক্রির ভিডিও ভাইরাল হলে অনেকেই ফোন করে তাঁর খোঁজ নিচ্ছেন, কিন্তু মিলছে না গান গাওয়ার সুযোগ। যদিও শামীম এখনো স্বপ্ন দেখেন আবার প্রকাশ পাবে তাঁর নতুন গান।
নতুন করে গান প্রকাশের আশায় তিন বছর আগে নিজের নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুললেও নতুন গান প্রকাশ করতে পারেননি সামর্থ্যের অভাবে। শামীম বলেন, ‘গানে ফিরতে চাই। কেউ সুযোগ দিলে অবশ্যই কাজ করব। কিন্তু কার কাছে যাব আমি? কারও সঙ্গে যোগাযোগ নেই, পরিচয় নেই। সম্প্রতি অনেকেই ফোন করছেন, তবে গানের কথা কেউ বলছেন না। আমি চেষ্টা করতে চাই। নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে হলেও আবার শুরু করতে চাই।’

গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।
৪ ঘণ্টা আগে
সংগীতসফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৯টি কনসার্টে গাইবেন তিনি।
৪ ঘণ্টা আগে
অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম।
৪ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহর কাছে বয়স একটি নিছক সংখ্যা মাত্র। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ‘প্যায়ারেলাল’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭৬ বছরে এসেও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে