কোক স্টুডিও বাংলার ‘মালো মা’ গান দিয়ে আলোচনায় আসেন সংগীতশিল্পী সাগর দেওয়ান। সম্প্রতি গোপনে বিয়ে করেছেন এই গায়ক। পাত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী ফারিয়া ইসলাম মাহিন। তবে বিয়ের পর স্বস্তিতে নেই সাগর। পরিবারের অমতে বিয়ে করায় সাগরের বিরুদ্ধে মামলা করে মাহিনের পরিবার।
মাহিনের ভাই ওমর জায়েদ ফেসবুক পোস্টে জানান, গত জুলাইয়ে মা-বাবার সঙ্গে বাংলাদেশে বেড়াতে এসে কাউকে না জানিয়ে মাহিনের সঙ্গে কোর্টম্যারেজ করেন সাগর দেওয়ান। ৫ জুলাই মাহিন রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে তাঁরা ডিবি অফিসে অভিযোগ করেন। প্রশাসনের সহায়তায় মাহিনকে খুঁজে পাওয়ার পর জানতে পারেন, সাগর ও মাহিন বিয়ে করেছে। সেই সময় মাহিনের পরিবারের পক্ষ থেকে তাঁদের বিয়ে মেনে নেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে মাহিনকে কোনো যোগাযোগ করতে দিচ্ছে না সাগর, এমনকি তাঁর পড়ালেখাও বন্ধ করে দিয়েছে।
মাহিনের পরিবারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সাগর দেওয়ান বলেন, ‘আমাদের সম্পর্ক গড়ার আগেই দুজন দুই পরিবারের মত নিয়েছিলাম। এরপর পরিবার থেকে বিরূপ প্রতিক্রিয়া পাই। বিয়ে নিয়ে বেশ হয়রানির শিকারও হতে হয়েছে। থানা-পুলিশ থেকে শুরু করে অনেক কিছুই করেছে মাহিনের পরিবার। ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। সেখানে গিয়ে আমরা বিয়ের সব প্রমাণ দিয়েছি।’
স্ত্রীর পরিবারের অভিযোগ নিয়ে সাগর বলেন, ‘মাহিনের মা তাঁর ল্যাপটপ ও গ্রিন কার্ডটা নিয়ে গেছে। তাই তার পড়াশোনাটাও বাধাগ্রস্ত হচ্ছে। মূলত ল্যাপটপেই ভার্সিটির পাসওয়ার্ডসহ অন্যান্য সব কিছু আছে। কিন্তু আমি তাদের মেয়েকে পড়াশোনা করতে দিচ্ছি না, এমন অভিযোগ ফেসবুকে করেছেন তার বড় ভাই, যা সত্যি না। আমি মাহিনকে বলেছি, তোমার যখন ইচ্ছে যেতে পার, পড়াশোনা করতে পার।’
বিয়ের পর স্ত্রীকে নিয়ে সুখে আছেন বলে জানান সাগর। আশা প্রকাশ করেন, দুই পরিবারের দূরত্ব মিটে যাবে। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তাঁরা।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১০ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে