১৭ মে থেকে বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। জমকালো আয়োজনে পালিত হচ্ছে কানের প্ল্যাটিনাম জুবিলি।
উপলক্ষটি উদ্যাপন করতে আজ কানসৈকতে হাজির হয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। ফলে ৩০ বছর পর কান উৎসব পেল টম ক্রুজের দেখা।
এদিন টম অভিনীত ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার প্রিমিয়ার শো ছিল উৎসবে।
বিকেলে উৎসবের ফটোকলে সিনেমাটির অভিনেত্রী জেনিফার কনেলিও ছিলেন টম ক্রুজের সঙ্গে।
ফটোগ্রাফারদের ক্যামেরার সামনে বেশ হাস্যোজ্জল চেহারা পোজ দেন তাঁরা।
টম ক্রুজ আসবেন—বুধবার সকাল থেকেই তাই কান উৎসব ঘিরে ছিল অন্যরকম আমেজ।
নীল রঙের কোট আর সানগ্লাসে টম যখন এলেন উৎসবে, বাইরে অপেক্ষারত ভক্তরা ‘টম টম’ বলে চিৎকার করতে থাকেন।
সকাল থেকেই প্রিয় অভিনেতার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তদের অনেকে।
এদিন টম ক্রুজকে বিশেষ ট্রিবিউট দেয় উৎসব কর্তৃপক্ষ।

বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত করার পর থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
৩ ঘণ্টা আগে
স্টুডিওর চারদেয়ালের বাইরে বেরিয়ে ইতিহাস-ঐতিহ্যের শিকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিং করা হয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির। তারই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের গানপাগল শ্রোতাদের জন্য এল সুখবর। নিজের চেনা সুর আর মনছোঁয়া গানের ম্যাজিক নিয়ে আবারও ঢাকায় আসছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়।
৩ ঘণ্টা আগে
শেষ হলো দীর্ঘ সাত বছরের জার্নি। তিনটি সিজন এবং ২৬টি পর্বের পথচলা শেষে পর্দা নামল এইচবিওর জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’র। গত ৩১ মে তৃতীয় সিজনের অষ্টম পর্ব মুক্তির পর সিরিজটির শেষ হওয়ার ঘোষণা দিলেন নির্মাতা, লেখক ও পরিচালক স্যাম লেভিনসন।
৩ ঘণ্টা আগে