ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর দিয়েছে বিবিসি।
১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সিরিজে তাঁর কণ্ঠে ব্রুস ওয়েন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং চার শতাধিক টেলিভিশন পর্বে ব্যাটম্যানকে প্রতিনিধিত্ব করেছেন কেভিন।
ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।
কেভিনের এজেন্ট স্টিভেন নেইবার্ট বিবিসিকে বলেন, ‘ভয়েসওভার জগৎ এক মহান ব্যক্তিকে হারালো। ২৫ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।”
কনরয়কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করে হলিউডের কাস্টিং ডিরেক্টর আন্দ্রেয়া রোমানো বলেন, ‘কেভিনের উষ্ণ হৃদয়, আনন্দদায়ক গভীর হাসি এবং তাঁর বিশুদ্ধ ভালোবাসা চিরকাল আমার সঙ্গে থাকবে।’
হলিউডের শীর্ষ প্রযোজক কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান ডিসি কমিকস এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘এই খবরে আমরা গভীরভাবে দুঃখিত।’
১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া কেভিন বেড়ে উঠেছেন কানেট্টিকাটে। ১৯৮০-এর দশকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন তিনি।
‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’র মতো একাধিক টিভি সিরিজে কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১০ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে