বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কারের আসর অস্কার শেষ হতে না হতেই দুয়ারে কড়া নাড়ছে বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি। স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রাত ৮টায় যুক্তরাষ্ট্রের লাসভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর।
হলিউড রিপোর্টারের প্রতিবেদনে জানা যায়, এবারের আসর মাতাবেন অস্কার বিজয়ী লেডি গাগা ও বিলি আইলিশের মতো সংগীত তারকা। এ ছাড়া আরও পারফর্ম করবেন ব্রাদার্স অসবোর্ন, বিটিএস, ব্র্যান্ডি কারলিল, লিল ন্যাস এক্স, জ্যাক হারলো ও অলিভিয়া রদ্রিগো। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম সিবিএস।
গত বছরের নভেম্বরে ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পাওয়া সংগীতশিল্পীদের নাম ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছেন মার্কিন সংগীত তারকা জন ব্যাতিস্তে। আটটি মনোনয়ন পেয়ে এর পরেই আছেন জাস্টিন বিবার, দোজা ক্যাট এবং এইচইআর। আর সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ ও অলিভিয়া রদ্রিগো।
১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন বর্তমানে বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের ফলাফলের দিকে। ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগে
প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।
১ ঘণ্টা আগে
‘বহুব্রীহি’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আলেয়া ফেরদৌসী। অভিনয় করেছেন আরও অনেক নাটকে। বর্ষীয়ান এই নাট্যাভিনেত্রীকে এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য পরিচালনা করলেন একুশে ফেব্রুয়ারির একটি বিশেষ নাটক।
১ ঘণ্টা আগে
স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এ চরিত্র নিয়ে ২০০৯ সালে ‘শার্লক হোমস’ ও ২০১১ সালে ‘শার্লক হোমস: আ গেম অব শ্যাডোস’ নামে দুটি সিনেমা বানান ব্রিটিশ নির্মাতা গাই রিচি। তাতে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র।
১ ঘণ্টা আগে