ক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক। তাঁর সিনেমার সংলাপ নিয়ে হরহামেশাই তৈরি হয় মিম। এই যেমন সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। এবার ব্যর্থ প্রেমিকের খোলস ছেড়ে অ্যাকশন নিয়ে আসছেন বাপ্পারাজ। ‘রক্ত ঋণ’ নামের ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার চরিত্রে অ্যাকশন মুডে দেখা যাবে বাপ্পাকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি নজর এড়ায়নি নির্মাতা ও বাপ্পার। তাই হয়তো রক্ত ঋণ ওয়েব ফিল্মের অ্যানাউন্সমেন্ট টিজের বার্তা দিলেন, ‘বিরহ নয়, এবার অ্যাকশন হয়ে যাক’। প্রায় দেড় মিনিটের টিজার শুরু হয়েছে বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার ‘পাখি যায় উড়ে যায়’ গান দিয়ে। যে গান দিয়ে প্রায়ই বানানো হয় মিম। কয়েক লাইন বাজার পরেই বাপ্পারাজ বলেন, ‘বন্ধ করো। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’

রক্ত ঋণ বানাচ্ছেন মোস্তফা খান সিহান। এতে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বার চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ। থ্রিলার ঘরানায় তৈরি রক্ত ঋণের গল্পে দেখা যাবে হঠাৎ করে শহরে কয়েকজন চিকিৎসককে খুন করা হয়। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নামে পুলিশ। দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বারের ওপর। টিজারে বাপ্পারাজের মুখে শোনা গেল, ‘সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ হচ্ছে সেই ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না।’
নির্মাতা সিহান বলেন, ‘দেশি সিনেমা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। রক্ত ঋণের সংলাপ, চিত্রনাট্যে নব্বইয়ের দশকের বাংলা সিনেমাকে খুঁজে পাওয়া যাবে।’
ওয়েব ফিল্মে বাপ্পারাজকে কাস্টিং করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় নতুন কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকটিভ। সবাইকে চমকে দিতেই তাঁকে প্রধান চরিত্রে ভেবেছি। তাঁর কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর তিনি না করে দিয়েছিলেন। অনেক অনুরোধের পর সিনেমার গল্প ও পরিবেশন পরিকল্পনা শুনে উনি রাজি হন।’
ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। শিগগিরই পুরো কাজ শেষ করে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। এতে আরও অভিনয় করেছেন আরশ খান, শাহেদ আলী সুজন, নাদিয়া হক প্রমুখ।
সবশেষ ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ। রক্ত ঋণ দিয়ে আট বছর পর অভিনয়ে ফিরছেন তিনি।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১১ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১১ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১১ ঘণ্টা আগে