টিভি নাটকের অভিনয়শিল্পীরা একসময় চলচ্চিত্রে আসেন। কেউ অভিনয়ে, কেউ পরিচালনায়। সারাবছর টিভি নাটকে অভিনয় করলেও বড়পর্দায় নিজেকে দেখার ইচ্ছে সবারই থাকে। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নাকি চলচ্চিত্রের প্রতি তেমন আগ্রহ নেই!
যাঁরা মেহজাবিনের ভক্ত, প্রিয় অভিনেত্রীকে তাঁরা দেখতে চান চলচ্চিত্রে। কিন্তু মেহজাবিন নাকি টিভি নাটকেই সন্তুষ্ট। অবশ্য ইদানীং টিভি চ্যানেলের বাইরেও ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে। সেগুলোতেও সক্রিয় মেহজাবিন। চলচ্চিত্র নিয়ে ঠিক কী চিন্তা করছেন তিনি?

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই ভালোকিছু দর্শক পর্যন্ত পৌঁছাক। আমার এ ধরনের কোনো লক্ষ্য নেই যে, সিনেমা করতেই হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সুপারস্টার আছেন, যাঁরা এখন পর্যন্ত সিনেমা করেননি। কিন্তু পিপল লাভ দেম। দে আর লেজেন্ডেস।’
কিন্তু যদি চলচ্চিত্রে ভালো কোনো সুযোগ আসে মেহজাবিনের কাছে, যদি কখনও ইচ্ছে হয় চলচ্চিত্রে অভিনয় করার; সেক্ষেত্রে কী ধরনের গল্প বেছে নেবেন তিনি? মেহজাবিন উল্লেখ করলেন থ্রিলারের কথা। সিনেমার এই ধরনটি তাঁর খুব পছন্দের।
মেহজাবিন বলেন, ‘আমি পারসোনালি থ্রিলার খুব পছন্দ করি। যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, ইফ আই ফিল দ্য থ্রিল, সেটা আমি অনেক এনজয় করি। এ ধরনের কাজের একটা অংশ হতেও আমার খুব ভালো লাগে।’
সুতরাং বোঝাই যাচ্ছে— সারাবছর যে ধরনের রোমান্টিক নাটকে অভিনয় করেন মেহজাবিন, চলচ্চিত্রে সেটা করতে চান না। যদি কোনো প্রযোজক-নির্মাতা সত্যিই মেহজাবিনকে তাঁদের চলচ্চিত্রে চান, তাঁকে দারুণ কোনো থ্রিলার ঘরানার গল্প তৈরি করতে হবে। তারপর সেই চিত্রনাট্য নিয়ে হাজির হতে হবে নায়িকার সামনে। তাহলে ব্যাটে-বলে মিললেও মিলে যেতে পারে!
মেহজাবিন আপাতত অভিনয় করছেন না। নভেম্বরে ঘোষণা দিয়ে অভিনয় থেকে দুই মাসের বিরতি নিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি অভিনয়ে ফিরবেন ভালোবাসা দিবসের নাটক দিয়ে।

প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।
১০ ঘণ্টা আগে
পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
১৬ ঘণ্টা আগে
বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
১৯ ঘণ্টা আগে
উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
১৯ ঘণ্টা আগে