গত কয়েকদিন ধরে আলোচনায় শোবিজ শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’। এই গ্রুপে ছাত্র আন্দোলনের সময় এমন কিছু কথোপকথন হয়েছে যা ফাঁস হওয়ার পর সেখানে যুক্ত থাকা শিল্পীদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে কেউ কেউ নিজেকে এই কথোপকথনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করছেন। বৃহস্পতিবার নিজের ভুল স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন আলো আসবেই গ্রুপে যুক্ত থাকা সাইমন সাদিক। তবে কয়েকঘন্টা পরে সেই পোস্ট ডিলিট করে দেন তিনি।
ফেসবুকে শেয়ার করা সেই পোস্টে সাইমন লেখেন, ‘যেকোন হোয়াটস অ্যাপ গ্রুপে আপনি যতজনকে খুশি অ্যাড করতে পারেন। বিষয় হচ্ছে, আপনি সেই গ্রুপে কী লিখেছেন বা আপনি অ্যাকটিভ ছিলেন কি না। আপনারা মনে হয় দেখেছেন, আমাকে ওনারা অ্যাড রেখেছিলেন, কিন্তু আমার কোনো রিঅ্যাকশন ছিল না। আমার ভুল হয়েছে, ওনারা আমাকে অ্যাড করার পর আমি কেন লিভ নিলাম না। আপনি বলুন তো, একই পেশার বড়রা যখন আপনাকে একটা গ্রুপে অ্যাড করতো, আপনি কী করতেন? আমাকে বারবার ফোন করা হচ্ছিলো, আমি যেন বিটিভিতে গিয়ে আন্দোলনে দাঁড়াই। আমি বারবার “না”করার পর বললো, “ঠিক আছে, তুমি আসতে পারবে না, সেটা অন্তত গ্রুপে লিখে দাও!” এটা লেখা যদি অনেক বড় অপরাধ হয়, আমি অপরাধী।’
স্ক্রিনশট ফাঁসকারীকে নিয়ে দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে সাইমন বলেন, ‘যিনি আলো আসবেই গ্রুপে থেকে স্ক্রিনশটগুলো ফাঁস করেছেন, তিনি কেন তখন লিভ নেন নাই? নিশ্চয়ই তখন সুবিধা নেওয়ার ধান্দায় ছিল!’

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
১৯ ঘণ্টা আগে
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার...
১৯ ঘণ্টা আগে
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন।
১৯ ঘণ্টা আগে
প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
১৯ ঘণ্টা আগে