দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেনের চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’-তে সংগীত পরিচালনা করলেন তানভীর তারেক। একই সাথে চলচ্চিত্রের গানে ও দৃশ্যায়নে একজন মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে!
এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এটা একেবারেই কাকতালীয় ঘটনা। আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র ‘‘মানিকের লালকাঁকড়া’’। তারই দুটি গান নিয়ে প্রথমে কথা হয়। প্রথম একটি গান গল্পের প্রয়োজনে। যা ছবির চিত্রনায়িকার সোহানা সাবার লিপে যাবে। অন্যটি পুরো ছবির একটি থিম ট্র্যাক। হাতে অল্প সময় ছিল। তাই প্রাথমিক ভাবে আমরা একটা রাফট্র্যাক তৈরি করে আফজাল ভাইকে পাঠাই। তিনি কিছু কারেকশন দিলে আমি আবারও পাঠাই। গানটি ছিল রবীন্দ্রসঙ্গীত। ‘‘দিনের বেলায় বাঁশী তোমার বাজিয়েছিলে’’ শিরোনামের এই রবীন্দ্রসঙ্গীতটি শ্রোতাদর্শকদের কাছে খুব একটা জনশ্রুত নয়। নির্মাতা তাঁর গল্পের প্রয়োজনে এই গানটিই পছন্দ করেন। আফজাল ভাই আমাকে গিটারের ওপরেই গানটি বাঁধতে বলেন। সেভাবেই আমার স্টুডিওতে অণিমাকে দিয়ে গাওয়াই এবং কম্পোজিশন করি।’
আফজাল হোসেনের চলচ্চিত্রে শুধু গানের কম্পোজিশন নয় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক বলেন,‘এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। কারণ আফজাল ভাই আমাকে কিছুই বলেননি। শুধু বললেন আগামীকাল শুটিং। তুমি কি তোমার গিটারটা নিয়ে আসতে পারবে? এখন দেশের কিংবদন্তি একজন নির্মাতার অনুরোধ আমার কাছে আদেশের মতো। আমি রাজী হলাম। বললেন গানটি একটি বৈঠকী ঢঙে অভিনেত্রী গাইবে আর তুমি গিটারে সঙ্গ দেবে। তুমি গিটারটা নিয়ে আমাদের ইউনিটে জয়েন করো।’
আমি সেই অনুযায়ী গিটারটা নিয়ে গত ১১ জানুয়ারি ধানমন্ডি মাত্রা অফিস থেকে শুটিং ইউনিটের গাড়িতে ভোরে রওনা হই। মানিকগঞ্জে শতবর্ষ আগের এক বনেদী বাড়িতে শুটিং। গিয়ে দেখি আফজাল ভাই তাঁর ইউনিট নিয়ে ফ্রেম রেডি করছেন। আমাকে দেখেই বললেন, ‘তানভীর জলদি মেকাপ নিয়ে রেডী হও। তোমার শট আরেকটু পরেই। আমি তো হতবাক! কারণ গানের বৈঠক নেই। আমি এখন কী করবো? এরপর একজন মিউজিশিয়ানের চরিত্রে কিছু সংলাপ বোঝালেন। জীবনে প্রথম অভিনয়ের জন্য সংলাপ বললাম। সেও আফজাল হোসেনের নির্দেশনায়। আমি তখন ঠিক একই সাথে মোহগ্রস্ত এবং দ্বিধাগ্রস্ত। তার সহকারীকে বললাম, ভাই আমি তো এসবের কিছুই জানি না। উনি বললেন,‘আপনি শুধু বস যা বলেন তাই শুনুন।’ তানভীর যোগ করেন,‘এরপর চলচ্চিত্রে একজন মিউজিশিয়ান হিসেবে বেশ কিছু সিকোয়েন্স করালেন। কথা বলা, হাঁটাচলা সব আফজাল ভাই বুঝিয়ে দিলেন। বললেন,‘তুমি ফেসবুকে যেমন মজা করে লেখো। সেভাবে অভিনয় করবা। এদিকে আমি তো নার্ভাস হয়ে প্রায় ঘামছি। নির্মাতা ঠিকঠাক যা যা বললেন আমি শুধু ফলো করলাম! আর ভয়ে ছিলাম, কখন আফজাল ভাই ‘হচ্ছেনা’ বলে ধমক দিয়ে দেন!’

তানভীর বলেন,‘সারাদিনে কয়েকটি সিকোয়েন্স করালেন তিনি। আমার সিকোয়েন্স শেষ হলে সন্ধ্যার পর গানের আসর। নতুন ভাবে সেট বসলো। এ অংশে চিত্রনায়ক ফেরদৗস, সোহানা সাবার সাথে আবারও সংলাপ আমার। সেখানে সাবা একজন শিল্পী, আমি গিটারিস্ট। একেবারেই মনে হচ্ছিল শীতের কোনো বারান্দায় আমরা একসাথে গান গাইছি। পুরো গান সন্ধ্যা থেকে মাঝ রাত অব্দি ধারণ করা হলো।’
জানা যায় ছবিটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে তৈরি। ছবির আরো কিছু কাজ ঢাকাসহ বিভিন্ন লোকেশনে ধারণ করা হবে।

শুটিং শেষে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল তারকাবহুল ‘আন্ধার’ সিনেমার। জানানো হয়েছিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আন্ধারের চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানালেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার।
১ দিন আগে
আবারও অসুস্থ হয়ে পড়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তাঁর চিকিৎসা। শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
১ দিন আগে
২৩ জুন ১৭৫৭, পলাশীর আমবাগানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ‘পরাজিত’ হয় নবাব সিরাজউদ্দৌলার বাহিনী, অস্তমিত হয় বাংলার স্বাধীন সূর্য, বাংলার ললাটে যুক্ত হয় দুই শতকের পরাধীনতার শিকল আর পুরো ভারতবর্ষ পরিণত হয় পৃথিবীর অন্যতম উপনিবেশে, বদলে যায় পৃথিবীর মানচিত্র।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে