
স্টুডিও লণ্ঠন শর্ট ফান্ড জিতেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক তাসনোভা তাবাসসুম অতসী। “জড় জীবনের গান” শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি এই ফান্ড জিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে স্টুডিও লণ্ঠন জানিয়েছে, তিন শতাধিকের বেশি জমা পড়া সিনেমা প্রকল্প থেকে নির্বাচিত ৬টি সিনেমা প্রকল্প নিয়ে প্রতিযোগিতা মূলকের পিচের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়েছে “জড় জীবনের গল্প” প্রকল্পটি কে।
নির্মাতা তাসনোভা তাবাসসুম আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে পুরস্কৃত হওয়াটা সেটা আনন্দের। আর সিনেমা বানানোর জন্য ফান্ড সেটা তো আমাদের মত তরুণ নির্মাতাদের জার্নির জন্য অনেক সহায়ক। আশা করি এই ফান্ডের মাধ্যমে একটা সুন্দর কিছু বানাতে পারব।’
প্রযোজক মো. আল হাসিব খান আনন্দ বলেন, ‘সিনেমা একটি এক্সপেন্সিভ মিডিয়াম অব আর্ট, সেখানে আমাদের মত তরুণ নির্মাতাদের সিনেমা বানানোর জন্য অর্থের জোগান করা আরও কঠিন। স্টুডিও লণ্ঠন থেকে পাওয়া এই অনুদান এই সিনেমাটিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে। এর গল্পটা খুবই সুন্দর এবং এই সময়ের এই এক ছাপ আছে।’
এই শহুরে যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়া একজন মধ্য বয়স্ক ছা-পোষা চরিত্রের একগুঁয়ে জীবন কে ঘিরে এই সিনেমার গল্প। ফেব্রুয়ারির শুরুতেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, এর আগে একই সিনেমার প্রকল্প গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর গ্র্যান্ট এবং কো প্রডাকশন মার্কেটে ফাইনালিস্ট প্রকল্প হিসেবে সিলেক্টেড হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে এই নির্মাতা জুটি গ্লোবাল ইয়ুথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার সহ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছেন।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
২০ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
২০ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে