বিয়ের ধুম পড়েছে বলিউডে। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক বলি তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন প্রতিভাবান অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। কনে দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকর।
এত দিন ফারহান-শিবানীর প্রেম নিয়ে কিছুটা লুকোছাপা থাকলেও বিয়ের খবরে কোনো গোপনীয়তা থাকছে না। বিয়ের খবর জানিয়েছেন স্বয়ং ফারহানের বাবা কিংবদন্তি গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার।
জাভেদ আখতার বোম্বে টাইমসকে বলেন, চলতি মাসের ২১ তারিখেই বিয়ের পর্ব সারতে চলেছেন ফারহান। খন্ডালাতে জাভেদ আখতারের পারিবারিক বাসভবনে চার হাত এক হবে ফারহান-শিবানীর।
করোনার কারণে বিধিনিষেধ মেনে একদম কাছের মানুষদের উপস্থিতিতে সাদামাটাভাবে হবে বিয়ের অনুষ্ঠান। জাভেদ আখতার আরও বলেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা খুব বড় আয়োজন তো করতে পারব না। খুব হাতেগোনা মানুষজনকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সিম্পলভাবেই বিয়েটা হবে। এখনো তো আমন্ত্রণপত্র কাউকে পাঠানো হয়নি।’
২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন ফারহান। দুই সন্তান রয়েছে তাঁদের। ২০১৭ সালে বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর টেলিভিশন তারকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।

আজ ঢালিউডের অকালপ্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা এই নায়ক। সালমান শাহর অকালপ্রয়াণে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। তাঁর মৃত্যুর সময় শুটিং ও মুক্তির প্রক্রিয়ায় থাকা একাধিক সিনেমা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।
১ দিন আগে
৪ সেপ্টেম্বর ছিল প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান প্রকাশ করলেন মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার...
১ দিন আগে
শিশু নির্যাতনসংক্রান্ত একটি চ্যাটরুমে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর মার্কিন টেলিভিশনের আইকনিক গেম শো ‘হুইল অব ফরচুন’-এর ঘোষক জিম থর্নটনকে বরখাস্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স টেলিভিশন।
১ দিন আগে
প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
১ দিন আগে