কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদ অফিশিয়াল সিলেকশনে গিয়েছিলেন, তার রেশ কাটতে না কাটতেই এবার আরেকজন বাঙালি পরিচালকের বড় অর্জন। পরিচালক কলকাতার, নাম আদিত্য বিক্রম সেনগুপ্ত।

৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে বিক্রমের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। উৎসবের কম্পেটেটিভ সেকশনের ওরিজন টি কম্পিটিশনে একমাত্র এই ভারতীয় ছবিটি নির্বাচিত হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের রিকিতা নন্দিনী শিমু। কলকাতার একজন বাসিন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে তিনি ঢাকার ‘মেইড ইন বাংলাদেশ’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন। ছবির শিল্প নির্দেশনায় কাজ করেছেন বাংলাদেশের সাদ্দাম খন্দকার জয়। তিনি ওয়েব সিরিজ ‘তাকদির’ -এর শিল্প নির্দেশনাও দিয়েছিলেন।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। কলকাতার প্রতি আদিত্যের ভালোবাসার গল্প ফুটে উঠেছে ছবিতে।
পরিচালক আদিত্য টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘বছর পাঁচ-ছয়েক আগে যখন দেখলাম আইকনিক সায়েন্স সিটির ডাইনোসরের ওপর দিয়ে ফ্লাইওভার নির্মিত হচ্ছে, তখনই এই ছবিটির কথা মাথায় আসে। ডাইনোসরটির কথা ধীরে ধীরে মানুষ ভুলে গেছে। আমি ভুলতে পারিনি।’ তিনি বলেন, ‘এটি বিস্তৃত মহানগরীতে শ্বাস নিতে গিয়ে হাঁপাতে থাকা মানুষের আকাঙ্ক্ষা ও সংগ্রামকে তুলে ধরেছে।’ পরিচালকের বাবা ত্রিদিব সেনগুপ্তও ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
১ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেনিস চলচ্চিত্র উৎসব। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে উৎসবে অংশ নেবেন পরিচালক। কলকাতায়ও ছবিটি মুক্তি দিতে চান তিনি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এই ছবি জাতীয় পুরস্কারের জন্য পাঠানোর ইচ্ছে রয়েছে আদিত্যের। জমা দিতে চান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন পাম ডি অর পুরস্কার জেতা টার্কিশ সিনেমাটোগ্রাফার গোকান তিরইয়াকি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন অ্যানাটোলিয়া’, ‘উইন্টার স্লিপ’, ‘দ্য বাটারফ্লাই ড্রিমস’-এর মতো বহু বিখ্যাত ছবির ক্যামেরা চালিয়েছেন তিনি। সংগীত পরিচালনা করেছেন ডাচ্ সুরকার মিনকো এগার্সম্যান।
আদিত্য বিক্রম সেনগুপ্ত এর আগে ‘আসা যাওয়ার মাঝে’ আর ‘জোনাকি’ নামের দুটি ছবি বানিয়েছেন। আন্তর্জাতিক মহলে খুবই প্রশংসিত হয়েছিল। ‘আসা যাওয়ার মাঝে’ ছবির মাধ্যমে জাতীয় পুরস্কার জিতেছিলেন নির্মাতা।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৮ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৮ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৮ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে